News Flash

  • Home
  • খেলা
  • সি কে নাইডু ট্রফি : মিজোরামের পর সিকিমকেও ইনিংসে হারালো ত্রিপুরা
Image

সি কে নাইডু ট্রফি : মিজোরামের পর সিকিমকেও ইনিংসে হারালো ত্রিপুরা

সিকিম-‌ ১৮২ & ১৬৯

‌ত্রিপুরা-‌৫০২/‌৬

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি।। প্রত্যাশিতভাবেই ইনিংস এবং ১৫১ রানের বড় ব্যবধানে জয় পেলো ত্রিপুরা। টানা দুই ম্যাচে বোনাস পয়েন্ট নিয়ে জয় পেয়ে ত্রিপুরা এখন ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে চলে গেলো। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌২৫ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে ম্যাচে সিকিমের ১৮২ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে ৫০২ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে। ৩২০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে সিকিম ১৬৯ রান করতে সক্ষম হয়। এদিন চা পানের বিরতির পরই সিকিমের ইনিংস শেষ হয়ে যায়। ফলে ১ দিনে আগেই শেষ হয় ম্যাচ। ২২ জানুয়ারি থেকে ত্রিপুরা চতুর্থ প্রতিপক্ষ বাংলা। সল্ট লেক স্টেডিয়ামে হবে ম্যাচটি। দ্বিতীয় দিনের ৪ উইকেটে ৩৮৮ রান নিয়ে খেলতে নেমে মঙ্গলবার দিনের শুরু থেকেই ২২ গজে রুদ্রমূর্তি ধারন করেন ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। এদিন মাত্র ১২ ওভার ব্যাট করে ত্রিপুরা স্কোর বোর্ডে আরও যোগ করেন ১১৪ রান। ২২ গজে এদিন রীতিমতো ঝড় তুলেন অলরাউন্ডার ইন্দ্রজিৎ দেবনাথ। মাত্র ২৮ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করে অপরাজিত থেকে যান। এর আগে পঞ্চম উইকেটে আনন্দ ভৌমিক এবং দলনায়ক বিক্রম দেবনাথ ২৯৮ বল খেলে ২৪২ রান যোগ করে ত্রিপুরাকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নিয়েছিলেন। আনন্দ ১৯৪ বল খেলে ১৪ টি বাউন্ডারির সাহায্যে ১৪৩ রান এবং বিক্রম ১৪০ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩২ রান করেছিলেন। ত্রিপুরা ৯৯ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৫০২ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে। সিকিমের পক্ষে আকাশ লুইটেল (‌৩/‌১১০) সফল বোলার।‌‌ ৩২০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাপস মন্ডলের ভেলকির সামনে শুরু থেকে উইকেট হারাতে থাকে সফররত দল। শেষ পর্যন্ত ৫২.‌৪ ওভার ব্যাট করে ১৬৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে কার্যত একাই লড়াই করেন প্রাণেশ। ১০১ বল খেলে ডান হাতি ওই ব্যাটসম্যানটি ১১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৫ রান করেন। এছাড়া দলের পক্ষে দলনায়ক ইংশু লিম্বো ৫০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ এবং রাহুল কুমার ৫২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। ত্রিপুরার পক্ষে তাপস মন্ডল (‌৫/‌৬৬) এবং সন্দীপ সরকার (‌২/‌৩১) সফল বোলার।‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top