News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা মুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে যুবক-যুবতীদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার
Image

নেশা মুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে যুবক-যুবতীদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ নেশা মুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে যুবক-যুবতীদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার৷ এর অঙ্গ হিসেবে ফটিকরায়ের বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়েছে৷ বর্তমান সরকার নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে৷ সরকারের এই লক্ষ্য বাস্তবায়নে যুব সমাজের একটা বড় ভূমিকা রয়েছে৷ যুব সমাজ ছাড়াও সমাজের প্রতিটি অংশের নাগরিকের সম্মিলিত প্রয়াসেই নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলা সম্ভব৷ রাজ্যের প্রত্যেক ছেলেমেয়েদের খেলাধুলার আঙ্গিনায় নিয়ে আসার জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে ন খেলাধুলার মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়৷ ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা বার্তাকে সামনে রেখে বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমনটাই উপস্থিত যুবকদের মধ্যে বার্তা ছড়িয়ে দিয়েছেন বিধায়ক সুধাশু দাস৷ নিয়মিত শরীরচর্চা করার ওপর গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন রাজ্যে আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্যের বর্তমান সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে৷ এইদিন ফটিকরায় বিধানসভার প্রায় ৩০ টি ক্লাবকে এইদিন খেলাধুলার  সামগ্রী বিতরণ করা হয়৷ বিধায়ক সুধাংশু দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন যুবকদের নেশার কড়াল গ্রাসের হাত থেকে রক্ষা করতে, যুবকদের মাঠমুখী করে তুলতে রাজ্যের বুকে সব চেয়ে বৃহৎ আকারে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন৷ মিলন মেলায় বিধায়ক মোনালি ঠাকুরকে এনেছেন৷ আগামীদিনে নেহা কাক্কর এর মতো সিঙ্গার এনে ফটিকরায়ে জমজমাট আনন্দে ভরিয়ে তোলা হবে৷ একমাত্র যুবকদের সুস্থ পথে ধাবিত করার লক্ষ্যে৷ বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস সহ বিশিষ্ট ক্রীড়া প্রেমীরা৷ এইদিন হল গৃহে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় দেড় শতাধিক যুবকদের উপস্থিতি লক্ষ্য করা যায়৷

Releated Posts

গতবারের ভোটের ব্যবধানকে ছাড়িয়ে ধর্মনগরে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী…

ByByReshmi Debnath Apr 6, 2026

বিজেপি–মথা সংঘর্ষ, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে আক্রমণের অভিযোগ

আগরতলা, ৬ এপ্রিল: ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল রাজ্যে। পূর্ব মহুরীপুর ভুরাতলি কেন্দ্রের অন্তর্গত ঋষ্যমুখ বিধানসভার ধনঞ্জয়নগরের শ্যামলী বাজার…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

মর্জিমাফিক গ্যাস সিলিন্ডার সরবরাহের অভিযোগ, ছৈলেংটা গ্যাস এজেন্সির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

আগরতলা, ৬ এপ্রিল: ছৈলেংটা এলাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় গ্যাস এজেন্সির বিরুদ্ধে। অভিযোগ,…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

লেক চৌমুহনী বাজার কমিটি নিয়ে অভিযোগের জেরে অস্থায়ী কমিটি গঠন, উদ্যোগ মেয়রের

আগরতলা, ৬ এপ্রিল : ২০২৩ সালে অবৈধভাবে লেক চৌমুহনী বাজার কমিটি গঠিত হয়েছিল—এমনই অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে ক্ষোভ…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top