নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো জয় মহাভারত পার্টি সব কটি আসনে প্রতিদ্বন্দিতা করার উদ্যোগ গ্রহণ করেছে৷ মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়৷ জয় মহাভারত পার্টির নামে আরও একটি রাজনৈতিক দল আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের ষাটটি আসনেই প্রতিদ্বন্দিতা করার প্রস্তুতি নিচ্ছে৷
সংগঠনের নেতৃবৃন্দ মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের জনগণের বিভিন্ন সমস্যা উল্লেখ করে এইসব সমস্যার সমাধানের জন্য পার্টি প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছে৷ জয় মহাভারত পার্টির প্রতিষ্ঠাতা অনন্ত-বিষ্ণু দেবা প্রভু জানান তারা রাজ্যের শাসন ক্ষমতায় আসলে মদ চিরতরে নিষিদ্ধ ঘোষণা করবে৷ মহিলাদের বিনামূল্যে ভূমিদান করা হবে৷ ১০০ টাকার মাধ্যমে গোবর গ্যাস সিলিন্ডার প্রদান করা হবে৷ বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করা হবে৷ আরো নতুন নতুন হাসপাতাল স্থাপন করা হবে ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হবে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও দলের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে৷৷

ষাটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জয় মহাভারত পার্টি
Tags:
Releated Posts
অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…
গোয়েন্দা বিভাগের বড় সাফল্য, ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল যাত্রাপুর থানা।…
বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি
আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…
রানীবাজারে তেলবাহী লরির ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরার রানীবাজারের দলুরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুদীপ দেবনাথ নামে…


















