News Flash

  • Home
  • প্রধান খবর
  • বরুণ গান্ধীর সঙ্গে আমার আদর্শ মেলে না : রাহুল গান্ধী
Image

বরুণ গান্ধীর সঙ্গে আমার আদর্শ মেলে না : রাহুল গান্ধী

হোশিয়ারপুর, ১৭ জানুয়ারি (হি.স.): বরুণ গান্ধীর সঙ্গে তাঁর মতাদর্শের কোনও মিল নেই বলে মনে করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার পঞ্জাবের হোশিয়ারপুরে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, বরুণ গান্ধী বিজেপিতে রয়েছেন, তিনি যদি ভারত জোড়ো যাত্রায় হাঁটেন, তাহলে তাঁর পক্ষে সমস্যা হতে পারে। আমার আদর্শ তাঁর আদর্শের সঙ্গে মেলে না। এরপরই আরও একধাপ এগিয়ে রাহুল গান্ধী বলেছেন, “আমি আরএসএস-এর অফিসে যেতে পারব না, তার আগে আমাকে শিরশ্ছেদ করতে হবে। আমার পরিবারের একটা আদর্শ আছে। বরুণ আরেকটি আদর্শ মেনে নিয়েছে এবং আমি সেই আদর্শ মেনে নিতে পারছি না।

মঙ্গলবারই ভারত জোড়ো যাত্রাকালীন এক যুবক নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রাহুল গান্ধীর কাছে চলে যান এবং রাহুলকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। এ প্রসঙ্গে এদিনের সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, এই যাত্রাযকে মানুষের মধ্যে প্রচুর উৎসাহ রয়েছে।

Releated Posts

‘ঔপনিবেশিকতার অবসান মানে আরও বিস্তৃত আর্কাইভ, বহু ভাষা ও কঠিন প্রশ্ন’: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত এখন নিজের ঐতিহ্য ও ইতিহাসকে জানার জন্য আর কারও অনুমতির অপেক্ষা করে না…

ByByNews Desk Sep 5, 2026

‘রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়’: সাহারানপুর মসজিদ ভাঙা নিয়ে বিজেপি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদ ভেঙে ফেলার ঘটনাকে রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা…

ByByNews Desk Sep 5, 2026

১৩ বছর পর ফের এসআরসিসি-তে মোদি, যুবসমাজের সঙ্গে যোগাযোগে বাড়ছে গুরুত্ব

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রায় ১৩ বছর পর শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান শ্রী রাম কলেজ অফ…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে মোদির সাক্ষাৎ, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি ও পড়ুয়াদের আত্মবিশ্বাস নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে শনিবার সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রেণিকক্ষে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতির…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top