News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আগামী ২৩ জানুয়ারি ডিমা হাসাও জেলা সদর হাফলঙে আবরণ উন্মোচন নেতাজির ৮ ফুট উুঁচু মূর্তি
Image

আগামী ২৩ জানুয়ারি ডিমা হাসাও জেলা সদর হাফলঙে আবরণ উন্মোচন নেতাজির ৮ ফুট উুঁচু মূর্তি

হাফলং (অসম), ১৭ জানুয়ারি (হি.স.) : ডিমা হাসাও জেলা সদর হাফলঙে স্থাপন করা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ৮ ফুট উুঁচু মূর্তি। হাফলং শহরে ট্যাক্সিস্ট্যান্ডের পাশে নেতাজির ১২৬-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আগামী ২৩ জানুয়ারি বেলা ১১টায় এই মূর্তির আনুষ্ঠানিকভাবে আবরণ উন্মোচন করবেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।

মূলত পরিষদ-প্রধান দেবোলাল গার্লোসার উদ্যোগেই হাফলং শহরে বসানো হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬-তম জন্মজয়ন্তীতে গুচ্ছ কার্যসূচি হাতে নিয়েছে নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটি ও বাঙালি কল্যাণ পরিষদ।

তিনদিন ব্যাপী চলবে নানা অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা, রক্তদান শিবির, শোভাযাত্রা, মটর রেলি ইত্যাদি।

২১ জানুয়ারি থেকে শুরু হবে নেতাজি সুভাষ বসু কাপ বাস্কেটবল প্রতিযোগিতা। ২২ জানুয়ারি সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন ও আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা। হাফলং সরকারি হাসপাতালে রক্তদান শিবির ও রোগীদের মধ্যে ফলমূল বিতরণ অনুষ্ঠান ও বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। ২৩ জানুয়ারি সকাল ৬-টায় দেশাত্মবোধক সঙ্গীত যোগে প্রভাতফেরি বের হবে। সকাল ১০-টায় হাফলং সাংস্কৃতিক ভবন থেকে নেতাজির প্রতিকৃতি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সমগ্র শহর পরিক্রমা করবে। ১১টায় নেতাজির ৮ ফুট উুঁচু ব্রোঞ্জের মূর্তির উন্মোচনের পর বেলা ১১.৩০টায় অনুষ্ঠিত হবে আলোচনাসভা। ১২.১২ মিনিটে আজাদ হিন্দ বাহিনীর পতাকা উত্তোলন সহ শঙ্খ ও উলুধ্বনি দিয়ে নেতাজির জন্মলগ্ন ঘোষণা করবেন উপস্থিত বিশিষ্টরা।

বেলা ১-টা থেকে অনুষ্ঠিত হবে গাড়ি ও মটর সাইকেল নিয়ে এক রেলি। সন্ধ্যায় নেতাজি মূর্তির নীচে প্রদীপ প্রজ্বলন এবং হাফলং সাংস্কৃতিক ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাস্কেট বল প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্স-আপ দল সহ চিত্রাঙ্কন ও আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে, জানানো হয়েছে নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটি ও বাঙালি কল্যাণ পরিষদের পক্ষ থেকে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top