News Flash

  • Home
  • দেশ
  • দুদিনের সফরে তেলেঙ্গানায় যাবেন অখিলেশ যাদব
Image

দুদিনের সফরে তেলেঙ্গানায় যাবেন অখিলেশ যাদব

লখনউ, ১৬ জানুয়ারি (হি.স.) : আগামীকাল মঙ্গলবার থেকে দুদিনের তেলেঙ্গানা রাজ্য সফরে যাবেন সমাজবাদী পার্টির (সপা) সভাপতি অখিলেশ যাদব। সোমবার দলের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

সপা সভাপতি অখিলেশ যাদবের দুদিনের তেলেঙ্গানা রাজ্য সফরের কথা দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানানো হয়েছে। বলা হয়েছে যে সপা সভাপতি ১৭ এবং ১৮ জানুয়ারি তেলেঙ্গানা রাজ্যে দুদিনের সফরে থাকবেন। উল্লেখ্য, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) প্রধান ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের রাজনৈতিক মতাদর্শ অনেকটা এক রকম।
উভয় নেতাই আসন্ন লোকসভা ২০২৪ নির্বাচনের জন্য তৃতীয় ফ্রন্ট গঠন করে এডিএ সরকারকে মাঠে নামানর প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে দুজনের মধ্যে দফায় দফায় বৈঠক চলছে। অখিলেশ যাদবের দুদিনের তেলেঙ্গানা সফরকে এরই একটি অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে, দিল্লিতে টিআরএস অফিসের উদ্বোধনে অখিলেশ যাদবও টিআরএস প্রধান কে.কে. চন্দ্রশেখর রাও সাক্ষাৎ করেন।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top