News Flash

  • Home
  • দেশ
  • বিবাহ বিচ্ছেদ মামলায় বাঁকুড়া আদালতে হাজির সৌমিত্র-সুজাতা
Image

বিবাহ বিচ্ছেদ মামলায় বাঁকুড়া আদালতে হাজির সৌমিত্র-সুজাতা

বাঁকুড়া, ১৬ জানুয়ারি (হি. স.) আদালতের নির্দেশে বিবাহ বিচ্ছেদ মামলায় আজ বাঁকুড়া জেলা আদালতে হাজির হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও তার স্ত্রী তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে গত ২০২০ সালের ২১ ডিসেম্বর কলকাতায় কুণাল ঘোষ ও সৌগত রায়দের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সৌমিত্র জায়া সুজাতা। এরপরেই দু’পক্ষের সম্পর্কের অবনতি ঘটে। তার কিছুদিন আগে থেকেই আলাদা থাকতে শুরু করেন তাঁরা।তারপর গত বছর জানুয়ারি মাসে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন সৌমিত্র খাঁ। সেই সময় সুজাতা খাঁ ‘ডিভোর্স চান না’ বলে জানালেও পরবর্ত্তী সময়ে ‘মিউচ্যুয়্যাল ডিভোর্সে’র পথেই হাঁটেন তিনি। এদিন বাঁকুড়া আদালতে লাল পাড় সাদা শাড়ি, চোখে সানগ্লাস আর কপালে এক খানা বড় টিপ পরে আসেন সৌমিত্র পত্নি সুজাতা মণ্ডল।
আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা ভারতীয় বিচার ব্যবস্থা ও আদালতকে সম্মান করি। আদালতের তরফে ডেকে পাঠানো হয়েছিল, তাই এখানে আসা। দুই পক্ষের আইনজীবিদের উপস্থিতিতেই বিচারক কথা বলেছেন। তবে সৌমিত্র খাঁয়ের বিষয়ে তিনি কোনও কথা বলতে রাজি নন বলে জানান। ডিভোর্স নিয়ে তাঁর কোনও ‘ডিমাণ্ড’ আছে কি না সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সুজাতা বলেন, ‘আই হ্যাভ নো ডিমাণ্ড’। মিউচ্যুয়েল ডিভোর্সের নিয়েই মামলা চলছে বলে তিনি জানান।

এবিষয়ে সৌমিত্র খাঁ সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যান। তাঁর আইনজীবি সোমনাথ রায়চৌধুরী বলেন, আদালতে ডিভোর্সের মামলা ‘তাড়াতাড়ি শেষ করার আবেদন জানান হয়েছিল’। বিচারক দু’পক্ষের বক্তব্য শুনেছেন। আগামী ‘এক মাসের মধ্যে এই মামলার নিস্পত্তি’ হতে পারে বলে তিনি আশাপ্রকাশ করেন।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top