News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লি ছুটছেন প্রদেশ বিজেপির নেতৃবৃন্দ
Image

ত্রিপুরায় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লি ছুটছেন প্রদেশ বিজেপির নেতৃবৃন্দ

আগরতলা, ১৪ জানুয়ারি : প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লি ছুটছেন বিজেপির প্রদেশ নেতৃবৃন্দ। আজ দিল্লি গেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা:) মানিক সাহা সহ প্রদেশ বিজেপি সভাপতি ও অন্য শীর্ষ নেতৃবৃন্দ সোমবারের মধ্যে দিল্লি পৌছে যাবেন। সূত্রের দাবি, বিজেপির সংসদীয় কমিটি প্রার্থী তালিকায় শেষ তুলির টান দিতে প্রদেশ নেতৃবৃন্দকে ডেকেছেন।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচন ঘোষণার হাতে গুনা কয়েক দিন বাকি। ফলে, সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করার যথেষ্ট প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ইতিমধ্যে সিপিএম বামেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে। আসন রফা হয়ে গেলে নির্বাচন পর প্রার্থী তালিকা ঘোষণা দেবে। এক্ষেত্রে শাসক দল বিজেপিও প্রার্থী তালিকা চূড়ান্ত করে নিতে চাইছে।

এবারের নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে কিছুটা জটিলতা রয়েছে শাসক দল বিজেপির। কারণ, তাদের জোট শরিক আইপিএফটি-কে নিয়ে বিজেপি কিছুটা দ্বন্দ্বে রয়েছে। আইপিএফটি বিজেপির সাথে জোটে থাকার বিষয়ে ঝেড়ে কাশছে না। তিপরা মথা তাদের ঐক্যবদ্ধ হওয়ার খোলা আমন্ত্রণ দিয়েছে। ফলে, শরিক দলের জন্য সুযোগ রেখেই প্রার্থী চূড়ান্ত করবে বিজেপি।

আজ দিল্লি গেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। আগামীকাল সন্ধ্যায় কিংবা সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। একইসাথে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকও দিল্লি যাচ্ছেন। সূত্রের খবর, অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাও ত্রিপুরায় বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করার বৈঠকে থাকবেন।

সূত্রের দাবি, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক(সংগঠন) বি এল সন্তোষ সম্প্রতি রাজ্য সফরে প্রার্থী তালিকা নিয়ে প্রদেশ নেতৃবৃন্দের সাথে একপ্রস্থ আলোচনা সেরেছেন। এখন বিজেপির সংসদীয় কমিটি ওই তালিকা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবেন।

সূত্রের দাবি, বেশ কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন করার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি, বিপ্লব কুমার দেব-কে বিধানসভা নির্বাচনে প্রার্থী করার বিষয়ে আলোচনা হবে। শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক-কেও বিধানসভা নির্বাচনে প্রার্থী করার চিন্তাভাবনা চলছে। সূত্রের খবর, বিপ্লব কুমার দেবের বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা কম। বরং তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী বানানোর চিন্তাভাবনা করছে বিজেপি। কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্প্রসারণ হবে। তখন ত্রিপুরা থেকে বিপ্লব কুমার দেব প্রতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

অবশ্য, নতুন মুখ বাছাইয়ের ক্ষেত্রে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে বিজেপি। কারণ, নির্ভরযোগ্য প্রার্থী পেতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে পদ্ম শিবির। তবে, এবার বিজেপির কিংবা আরএসএসের মতাদর্শে বিশ্বাসী ছাড়া কাউকেই নতুন মুখ হিসেবে প্রার্থী করবে না বিজেপি। অতীত থেকে শিক্ষা নিয়ে এই পথেই হাটবে বলে স্থির করেছে শাসক শিবির।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top