News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রী ও সন্তানের উপর মারধর, গ্রেপ্তার মদ্যপ স্বামী
Image

স্ত্রী ও সন্তানের উপর মারধর, গ্রেপ্তার মদ্যপ স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারী৷৷  নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী ও সন্তানকে মারধর করার ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে বিশাল ঘটনার পুলিশ৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷  নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী সহ সন্তানের উপর আক্রমণ করার অভিযোগে বিশালগড় থানা পুলিশের হাতে মুড়াবাড়ি এলাকায় শুক্রবার গভীর রাতে আটক স্বামী৷ জানা যায় বিশালগড় মুড়াবাড়ি এলাকার রংমিস্ত্রি শহীদ মিয়া প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে স্ত্রী সহ সন্তানের উপর প্রতিনিয়ত আক্রমণ চালায়৷তার আক্রমণে কয়েকবার আক্রান্ত হয়েছেন স্ত্রী সহ সন্তান৷শুক্রবার রাতে আক্রমণের মাত্রা বেড়ে যায়৷ শহীদ মিয়া তার স্ত্রী ও সন্তানের উপর যখন শুক্রবার গভীর রাতে নেশাগ্রস্থ অবস্থায় আক্রমণ চালায় এলাকাবাসী খবর দেয় বিশালগড় থানায়৷ বিশালগড় থানার সাব-ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস  ঘটনার খবর পেয়ে ছুটে যায় মুড়াবাড়ি এলাকায়৷ স্ত্রী ও সন্তানের উপর আক্রমণের অভিযোগে পুলিশ  আটক করে নেশাগ্রস্থ  শহীদ মিয়াকে৷ অভিযুক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্ত স্ত্রী ও এলাকাবাসী৷

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top