News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপির বুথকর্মীদের গরম চা খাওয়ানোর দাওয়াই দিলেন সুকান্ত মজুমদার
Image

বিজেপির বুথকর্মীদের গরম চা খাওয়ানোর দাওয়াই দিলেন সুকান্ত মজুমদার

শালকুমারহাট, ১৪ জানুয়ারি (হি. স.) : আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের নেতারা যদি ঝামেলা করেন, তাহলে বিজেপির বুথকর্মীদের গরম চা খাওয়ানোর দাওয়াই দিলেন গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । শনিবার আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমারহাটে দলের অঞ্চল সম্মেলনে এসে বুথকর্মীদের মনোবল চাঙ্গা করলেন সুকান্তবাবু।

এদিকে আগামী ১৭ জানুয়ারি হাসিমারায় প্রশাসনিক কর্মসূচিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাই এদিনের কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলের সভাপতির নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী। সভা থেকে বারবার তিনি মুখ্যমন্ত্রীকেই আক্রমণ করেছেন। দিদির দূতকে এদিন তিনি ‘দিদির ভূত’ বলেও কটাক্ষ করেন।

এদিন তিনি আরও বলেন, ‘দিদি এখন আর বাংলার গর্ব নন, এখন তিনি বাংলার গর্ত। কারণ, কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের টাকা চুরি করছেন তৃণমূলের নেতারা। টাকা দেবে কেন্দ্র আর পোদ্দারি মারবেন তারা। আমরা আর চুরি করতে দেব না।’

সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আলিপুরদুয়ার জেলাতেও আন্দোলন করে বিজেপি। আগামী দু-তিনদিনের মধ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এই জেলায় আবাস দুর্নীতির তদন্তে আসতে চলেছে বলে সুকান্ত এদিন স্পষ্ট ঘোষণা করেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুকান্তর বক্তব্য, ‘এবার পঞ্চায়েত ভোট লুট হলে সাধু সাবধান। এজন্য বুথকর্মীদের প্রস্তুত থাকতে হবে। ঝামেলা হলেই গরম চা খাওয়াতে হবে। নীচে আপনারা সামলাবেন। আর উপরে আমরা আছি। সবে তো খেলা শুরু হয়েছে।’ এদিন রাজ্য সভাপতির কর্মসূচিতে জেলার একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন। তবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী পালটা জবাব চান সুকান্ত মজুমদারের কাছে। সৌরভ বলেন, ‘বিজেপির সাংসদ ও বিধায়করা তো এতদিনেও কোনও কাজ করে দেখাতে পারলেন না। তাহলে সেই টাকা কী হল? আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাধারণ মানুষের সামনে সেই টাকার হিসেবে দেখাতে পারলে মনে করব সুকান্ত মজুমদার ভদ্র লোক।’

Releated Posts

‘ঔপনিবেশিকতার অবসান মানে আরও বিস্তৃত আর্কাইভ, বহু ভাষা ও কঠিন প্রশ্ন’: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত এখন নিজের ঐতিহ্য ও ইতিহাসকে জানার জন্য আর কারও অনুমতির অপেক্ষা করে না…

ByByNews Desk Sep 5, 2026

‘রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়’: সাহারানপুর মসজিদ ভাঙা নিয়ে বিজেপি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদ ভেঙে ফেলার ঘটনাকে রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা…

ByByNews Desk Sep 5, 2026

১৩ বছর পর ফের এসআরসিসি-তে মোদি, যুবসমাজের সঙ্গে যোগাযোগে বাড়ছে গুরুত্ব

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রায় ১৩ বছর পর শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান শ্রী রাম কলেজ অফ…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে মোদির সাক্ষাৎ, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি ও পড়ুয়াদের আত্মবিশ্বাস নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে শনিবার সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রেণিকক্ষে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতির…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top