News Flash

  • Home
  • দিনের খবর
  • পুনে রেলস্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার এক সন্দেহভাজনকে
Image

পুনে রেলস্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার এক সন্দেহভাজনকে

মুম্বই, ১৪ জানুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রের পুনে রেলস্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া সন্দেহভাজনকে শনিবার পুনে পুলিশ নাসিক জেলার মনমাদ থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। যদিও তার পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ।পুনে পুলিশের মতে, শুক্রবার-শনিবার মধ্যবর্তী রাতে একটি হুমকি কল পাওয়ার পরে পুনে রেলওয়ে স্টেশনে পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছিল। হুমকির পরই ডগ স্কোয়াড এবং বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড সহ একটি পুলিশ দল এসে সারা রাত পুনে স্টেশনের প্রতিটি কোণে তল্লাশি করে। কিন্তু কোথাও কোনও সন্দেহজনক বস্তু বা বোমা উদ্ধার করতে পারেনি পুলিশ। হুমকি কলটি ট্রেস করার পর দেখা যায়, কলটি এসেছে মনমাদ থেকে। সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে পুনে পুলিশের একটি দল আজ সকালে মনমাদের উদ্দেশ্যে রওনা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, আগামী ১৬-১৭ জানুয়ারি পুনেতে জি-২০ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বিভাগ আরও সতর্ক হওয়ার পাশাপাশি রেলস্টেশন ও আশপাশের বড় স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে। সন্দেহজনক কোনো বস্তু বা ব্যক্তি দেখা গেলে পুলিশ কন্ট্রোল রুমে খবর দেওয়ার জন্য আবেদন করা হয়েছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top