News Flash

Image

রবীন্দ্রনগরে বিস্তর গাঁজা সহ গাড়ি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷  রাতে রুটিন চেকিং-এর সময় একটি গাড়ি থেকে বেশকিছু শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়৷ ১০ কেজির অধিক শুকনো গাঁজা উদ্ধার হয়৷
পূর্ব আগরতলা থানার পুলিশ বৃহস্পতিবার রাতে রুটিন চেকিং-এর সময় একটি গাড়ি থেকে বেশকিছু শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়৷ জানা যায় বৃহস্পতিবার রাতে পূর্ব আগরতলা থানার পুলিশ রুটিন চেকিং-এর সময় বাইপাস সংলগ্ণ রবীন্দ্রনগর এলাকায় সন্দেহ ভাজন একটি গাড়িকে আটক করে৷ পরবর্তী সময় গাড়িটিতে তল্লাশি চালানো হয়৷ এই তল্লাশি অভিযানে গাড়িটি থেকে প্রায় ১০ কেজির অধিক শুকনো গাঁজা উদ্ধার হয়৷ তবে গাড়ির চালক কিংবা মালিককে আটক করতে পারেনি পুলিশ৷ গাড়ির মালিককে শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক৷ তিনি আরও জানান গাড়িতে লাগানো নাম্বার প্লেটটি সঠিক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top