News Flash

  • Home
  • প্রধান খবর
  • পুরুলিয়ার গ্রামে বিক্ষোভের মুখে ‘দিদির দূত’ ‘বিজেপি’ সাংসদ অর্জুন
Image

পুরুলিয়ার গ্রামে বিক্ষোভের মুখে ‘দিদির দূত’ ‘বিজেপি’ সাংসদ অর্জুন

পুরুলিয়া, ১৩ জানুয়ারি (হি. স.) : উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের সাংসদ সেই অর্জুন সিংহ এ বার ‘দিদির দূত’ হিসাবে পুরুলিয়ার গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন। শুধু তা-ই নয়, গ্রামে গিয়ে স্থানীয়দের কথা না-শোনারও অভিযোগ উঠল সাংসদের বিরুদ্ধে।

শুক্রবার পুরুলিয়ায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে অংশ নিয়ে রঘুনাথপুর-২ ব্লকের জোরাডি গ্রামে যান অর্জুনবাবু। সঙ্গে ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়াও। স্থানীয় একটি কালী মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির কাজে বেরোন সাংসদ। কিন্তু প্রথম দিনেই গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। তাঁকে স্থানীয় সমস্যার কথা বলার চেষ্টা করেন গ্রামবাসীরা। কিন্তু তাঁদের দাবি, সাংসদ সেই সব না শুনেই সেখান থেকে চলে গিয়েছে।

জোরাডির বাসিন্দা মানিক রেওয়ানি বলেন, ‘‘বাড়িতে শৌচালয় নেই। সাংসদকে হাতের কাছে পেয়ে ভেবেছিলাম বলব। কিন্তু উনি দাঁড়ালেনই না।’’ আবাস যোজনার বাড়ি না পাওয়া, জল কষ্ট নিয়েও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। গ্রামের বাসিন্দা সুচিত্রা মাহাতো বলেন, ‘‘যাঁদের পাওয়ার কথা নয়, তাঁরা আবাস যোজনার বাড়ি পাচ্ছেন। অথচ, আমরা প্রকৃত গরিব হওয়া সত্ত্বেও বাড়ি পাইনি। সাংসদকে সে কথাই বলেছিলাম। উনি শুধু বললেন, ‘ঠিক আছে। পাবেন, পাবেন।’ এই বলেই চলে গেলেন।’’

গত বছর তৃণমূলে যোগ দিলেও এখনও খাতায়-কলমে বিজেপির সাংসদ তিনি। এ ব্যাপারে অভিযোগ অস্বীকার করে তিনি জানিয়েছেন, সকলের অভাব-অভিযোগ শুনেই ফিরছেন তিনি।

Releated Posts

‘ঔপনিবেশিকতার অবসান মানে আরও বিস্তৃত আর্কাইভ, বহু ভাষা ও কঠিন প্রশ্ন’: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত এখন নিজের ঐতিহ্য ও ইতিহাসকে জানার জন্য আর কারও অনুমতির অপেক্ষা করে না…

ByByNews Desk Sep 5, 2026

‘রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়’: সাহারানপুর মসজিদ ভাঙা নিয়ে বিজেপি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদ ভেঙে ফেলার ঘটনাকে রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা…

ByByNews Desk Sep 5, 2026

১৩ বছর পর ফের এসআরসিসি-তে মোদি, যুবসমাজের সঙ্গে যোগাযোগে বাড়ছে গুরুত্ব

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রায় ১৩ বছর পর শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান শ্রী রাম কলেজ অফ…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে মোদির সাক্ষাৎ, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি ও পড়ুয়াদের আত্মবিশ্বাস নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে শনিবার সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রেণিকক্ষে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতির…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top