News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব প্রয়াত, শোকের আবহ রাজনৈতিক মহলে
Image

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব প্রয়াত, শোকের আবহ রাজনৈতিক মহলে

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আরজেডি নেতা শরদ যাদব প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার রাতে হরিয়ানার গুরুগ্রামের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। সোশ্যাল মিডিয়া মাধ্যমে শরদ যাদবের প্রয়াণের খবর জানান তাঁর কন্যা সুভাষিণী। টুইটারে তিনি লিখেছেন, ‘‘বাবা আর নেই।’’ শরদ যাদবের মৃত্যুর পর গুরুগ্রামের ফোর্টিস হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল শরদ যাদবকে।

হাসপাতাল সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে অচৈতন্য অবস্থায় শরদ যাদবকে গুরুগ্রামের ফোর্টিস হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসায় কোনও সাড়া মেলেনি। এর পরই ওই হাসপাতালের চিকিৎসকরা রাত ১০ টা ১৯ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শরদ যাদবের প্রয়াণে শোকের আবহ রাজনৈতিক মহলে। প্রবীণ এই নেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লিখেছেন, ‘শরদজির প্রয়াণে গভীর ভাবে ব্যথিত। দীর্ঘ জনজীবনে তিনি নিজেকে একজন সাংসদ এবং মন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের মধ্যে যে কথোপকথন হয়েছে, তা সবসময় মনে থাকবে। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি সমবেদনা। ওঁ শান্তি।’ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীও শোকপ্রকাশ করেছেন।
উল্লেখ্য, লোকসভায় ৭ বারের সাংসদ ছিলেন শরদ যাদব। রাজ্যসভায় ৩ বারের সাংসদ ছিলেন এই প্রবীণ নেতা। ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত জেডিইউ-এর জাতীয় সভাপতি ছিলেন তিনি। দলবিরোধী কাজের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে শরদকে। ২০১৮ সালে তিনি নিজের দল গঠন করেন। নামকরণ করা হয় ‘লোকতান্ত্রিক জনতা দল’। যদিও দু’বছর পর দলটি লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে মিশে যায়। ১৯৪৭ সালের ১ জুলাই মধ্যপ্রদেশের হোসঙ্গাবাদ জেলার ববাই গ্রামে জন্ম শরদের। মধ্যপ্রদেশে জন্ম হলেও শরদের রাজনৈতিক কেরিয়ার ছিল বিহারেই।

Releated Posts

‘ঔপনিবেশিকতার অবসান মানে আরও বিস্তৃত আর্কাইভ, বহু ভাষা ও কঠিন প্রশ্ন’: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত এখন নিজের ঐতিহ্য ও ইতিহাসকে জানার জন্য আর কারও অনুমতির অপেক্ষা করে না…

ByByNews Desk Sep 5, 2026

‘রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়’: সাহারানপুর মসজিদ ভাঙা নিয়ে বিজেপি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদ ভেঙে ফেলার ঘটনাকে রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা…

ByByNews Desk Sep 5, 2026

১৩ বছর পর ফের এসআরসিসি-তে মোদি, যুবসমাজের সঙ্গে যোগাযোগে বাড়ছে গুরুত্ব

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রায় ১৩ বছর পর শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান শ্রী রাম কলেজ অফ…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে মোদির সাক্ষাৎ, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি ও পড়ুয়াদের আত্মবিশ্বাস নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে শনিবার সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রেণিকক্ষে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতির…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top