ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি।। হলো নির্বাচনী শিবির। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে। বুধবার। এন এস আর সি সি-র দাবা হলঘরে হয় পশ্চিম জেলা স্কুল স্তরের দাবা প্রতিযোগিতা হয়। তাতে তেমন সাড়া না থাকলেও পশ্চিম জেলার ভালো দাবাড়ুরা অংশ নেয়। সকালে আসরের উদ্বোধন করেন সহকারি ক্রীড়া আধিকারিক দিবাকর দেবনাথ, পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায় এবং টেবিল টেনিসের বিচারক অজয় দত্ত। অনূর্ধ্ব-১৪ এবং ১৭- ওই দুই বিভাগে বাছাই করা হয় দাবাড়ুদের রাজ্য আসরের জন্য। খেলায় অনূর্ধ্ব-১৪ বালক বিভাগে আয়ুষ সাহা, অনুরাগ ভট্টাচার্য, দেবজিৎ দে, তপোজিৎ মজুমদার, দত্ত মেগনাস, বালিকা বিভাগে একান্তিকা সরকার, আকৃতি দেবনাথ, সুদীক্ষা দত্ত, মঞ্জীষ্ঠা দেবনাথ, শ্রেয়সী সাহা। অনূর্ধ্ব-১৭ বালক বিভাগে দিগন্ত রায়, অভিজ্ঞান ঘোষ, দেবাঙ্কুর ব্যানার্জি এবং রাজদ্বীপ কর পশ্চিম জেলার জন্য নির্বাচিত হয়েছে। অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগে কোনও দাবাড়ু অংশ নেয়নি। আসর পরিচালনা করেন অনুপম ভট্টাচার্য। প্রসঙ্গত: রাজ্য স্কুল দাবার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায় জানান, রাজ্য আসরের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পরই বাছাইকৃতদের জানিয়ে দেওয়া হবে।

পশ্চিম জেলাভিত্তিক স্কুল দাবা সম্পন্ন
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















