News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বিপাকে সল্লু মিঞা, হিট অ্যান্ড রান মামলায় নোটিস সুপ্রিম কোর্টের
Image

ফের বিপাকে সল্লু মিঞা, হিট অ্যান্ড রান মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

salman khanনয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার মামলায় ফের অস্বস্তিতে সল্লু মিঞা| হিট অ্যান্ড রান মামলায় এবার সলমন খানকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট| ২০০২ সালের সেপ্টেম্বরে সলমনের টয়োটা ল্যান্ড ক্রুজার বান্দ্রা বেকারির সামনে ফুটপাথে উঠে যায়| গাড়ি চাপা পড়ে প্রাণ হারান এক ফুটপাথবাসী| জখম হন ৪ জন|
সলমন যদিও বরাবর দাবি করেছেন, ঘটনার দিন তিনি গাড়ি চালাননি| গত বছরের মে মাসে নিম্ন আদালত সলমনকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাদণ্ড দেয়| ডিসেম্বরে প্রমাণের অভাবে বম্বে্‌ হাইকোর্ট সলমনকে বেকসুর খালাস করে| সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মহারাষ্ট্র সরকার| তার পরিপ্রেক্ষিতেই সলমনকে এবার নোটিস পাঠাল শীর্ষ আদালত|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top