নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার মামলায় ফের অস্বস্তিতে সল্লু মিঞা| হিট অ্যান্ড রান মামলায় এবার সলমন খানকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট| ২০০২ সালের সেপ্টেম্বরে সলমনের টয়োটা ল্যান্ড ক্রুজার বান্দ্রা বেকারির সামনে ফুটপাথে উঠে যায়| গাড়ি চাপা পড়ে প্রাণ হারান এক ফুটপাথবাসী| জখম হন ৪ জন|
সলমন যদিও বরাবর দাবি করেছেন, ঘটনার দিন তিনি গাড়ি চালাননি| গত বছরের মে মাসে নিম্ন আদালত সলমনকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাদণ্ড দেয়| ডিসেম্বরে প্রমাণের অভাবে বম্বে্ হাইকোর্ট সলমনকে বেকসুর খালাস করে| সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মহারাষ্ট্র সরকার| তার পরিপ্রেক্ষিতেই সলমনকে এবার নোটিস পাঠাল শীর্ষ আদালত|
ফের বিপাকে সল্লু মিঞা, হিট অ্যান্ড রান মামলায় নোটিস সুপ্রিম কোর্টের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















