News Flash

  • Home
  • বিদেশ
  • উপর্যুপরি চারবার জোরালো ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, সর্বোচ্চ কম্পাঙ্ক ৭.৭
Image

উপর্যুপরি চারবার জোরালো ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, সর্বোচ্চ কম্পাঙ্ক ৭.৭

জাকার্তা, ১০ জানুয়ারি (হি.স.) : পরপর চারবার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার ভোররাত ৩.১৭ মিনিট নাগাদ জোরালো কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। ইএমএসসি আরও জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে ইন্দোনেশিয়ার তানিমবার এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূপৃষ্ঠ থেকে ৯৭ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। ৩-৫ সেকেন্ড জোরালো কম্পন অনুভূত হয় প্রথম বার। তার আরও চার বার কম্পন হয়। এই সময় কম্পনের মাত্রা ছিল ৫.৫।

৩০টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জ। ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, জোরালো ভূমিকম্পে ১৫টি বাড়ি, ২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন এক ব্যক্তি। তবে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। শুধু ইন্দোনেশিয়া নয়, ডারউইন-সহ অস্ট্রেলিয়ার উত্তর ভাগেও এই কম্পন অনুভূত হয়েছে। সেখানে সুনামি সতর্কতাও জারি করা হয়েছিল। কিন্তু স্থানীয় সময় সকাল পৌনে ৬টা নাগাদ সেই সতর্কতা তুলে নেওয়া হয়েছে।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top