নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারী৷৷ তেলিয়ামুড়া আর. ডি. ব্লকের অধীনে প্রত্যন্ত এলাকা কেরলেং এলাকার ৫০ পরিবার জনজাতিদের মুখে হাসি ফুটে উঠলো দীর্ঘ ২৫ বছর অপেক্ষার পর৷ বর্তমানে কেরলেং পাড়ার স্টিল ফুট সেতুটি সেলফি পয়েন্টে পরিণত৷ তেলিয়ামুড়া আর. ডি. ব্লকের অধীনে প্রত্যন্ত এলাকার একটি গ্রাম কেরলেং, নামে পরিচিত৷ এই জনজাতি পল্লীতে প্রায় ৫০ পরিবারের বসবাস৷ তাদের পেশা অধিকাংশই কৃষিজীবী৷ এলাকাবাসীরা বিগত বাম সরকারের আমলে ছড়ার উপর একটি সেতু নির্মাণ করে দেওয়ার জন্য বহুবার বাম নেতা থেকে শুরু করে তৎকালীন সময়ের বাম বিধায়িকার কাছেও দাবি জানিয়ে আসছিল৷ কিন্তু ওই সময়ে গ্রামবাসীরা উপেক্ষিত ছিল৷ গত ২০১৮ সালে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে কল্যাণী রায় বিজেপি দলের প্রার্থী হয়ে কেরলেং বাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে এই ছড়ার উপর সেতু নির্মাণ করে দেয়া হবে৷ সেইমতো কল্যাণী রায় বিধায়িকা হয়ে কেরলেং বাসীদের দাবিকে মান্যতা দিয়ে মত ছড়ার উপর সেতুর নির্মাণ করে দেওয়ার জন্য রাজ্য বিধানসভাতেও সোচ্চার হয়েছিলেন৷ পরে কেরলেং বাসীদের জন্য ছড়ার উপর স্টিল ফুট সেতু নির্মাণ করে দেওয়া হয়৷ এতে কেরলেং এলাকার ৫০ পরিবার জনজাতিদের মুখে হাসি ফুটে উঠলো দীর্ঘ ২৫ বছর অপেক্ষার পর৷ এও এলাকার জনজাতিদের মুখে হাসি ফুটে ২৮ নং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়ের প্রচেষ্টাতে৷ বর্তমানে কেরলেং পাড়ার স্টিল ফুট সেতুটি সেলফি পয়েন্টে পরিণত৷ বিজেপির জোট শাসনকালের সাড়ে চার বছরে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে৷ যেমনটা কেরলেং পাড়ার ছড়ার উপর স্টিল ফুট সেতুটি উন্নয়নের প্রমাণ৷ এই সেতুটি নির্মাণ করে দেওয়ার পর কেরলেং এলাকার কৃষকরা অতি সহজে রাঙ্খল পাড়া বাজার, তুসিন্দ্রাই বাড়িবাজার এবং তেলিয়ামুড়া বাজারে এনে তাদের কৃষিজ পণ্য বাজারজাত করতে বর্তমানে কোন অসুবিধা হচ্ছে না৷

কেরলেং এলাকার ৫০ পরিবার জনজাতিদের মুখে হাসি ফুটল দীর্ঘ ২৫ বছর অপেক্ষার পর
Tags:
Releated Posts
সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন
আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…
পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা
আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…
বিজেপির সাংগঠনিক রদবদল, খোয়াই ও সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতির নাম ঘোষণা
আগরতলা, ১৮ জুন : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি…
১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…


















