News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলামে তিন গাড়ির সংঘর্ষ, অল্পতে প্রাণে বাঁচলেন যাত্রীরা
Image

চড়িলামে তিন গাড়ির সংঘর্ষ, অল্পতে প্রাণে বাঁচলেন যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারী৷৷ চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মূল ফটকের সামনে বিশালগড় বিশ্রামগঞ্জ সড়কে এক সাথে তিনটি গাড়ির সংঘর্ষ৷  সোমবার দুপুরের এই ঘটনায় অল্পেতে রক্ষা পায় ম্যাক্স ও মারুতি গাড়িতে থাকা যাত্রীরা৷ ঘটনাস্থলে  বিশালগড় ট্রাফিক পুলিশ৷
জানাযায় টিআর-০১-এন-০৭৯৪ নাম্বার একটি মারুতি গাড়ি বিশালগড় থেকে বিশ্রামগঞ্জ যাওয়ার পথে চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ণ বিশালগড় বিশ্রামগঞ্জ সড়কে গাড়িটিকে চেকিং করার উদ্দেশ্যে দাঁড় করায় ট্রাফিক পুলিশ৷  উভয় সমযে  টিআর-০১-এজি-১৫৩৫ নাম্বার একটি টাটা এইচ চার চাকা অটো সূর্যমনি নগর থেকে বিশ্রামগঞ্জ যাওয়ার পথে মারুতি গাড়িটির পেছনে দাঁড়িয়ে পড়ে৷ ঠিক সে সময়ই দ্রুত গতিতে আগরতলা থেকে যাত্রী নিয়ে উদয়পুর যাওয়ার পথে টিআর-০১-ডি-২০১০ নাম্বারে একটি ম্যাক্স গাড়ি দ্রুতগতিতে এসে টাটা এইচ চার চাকা অটো গাড়িতে ধাক্কা মারে৷  ম্যাক্সের ধাক্কায় অটো গাড়িটি ধাক্কা মারে মারুতি গাড়িতে৷ অল্পেতে রক্ষা পায় মারুতি ও ম্যাক্সে থাকা যাত্রীরা৷ বিকট শব্দ পেয়ে পার্শবর্তী লোকেরা দ্রুত ছুটে আসে৷  ম্যাক্স সহ তিনটি গাড়িকেই আটক করে পুলিশ৷ এই দুর্ঘটনার বিষয়ে জানান অটো গাড়ির  চালক প্রশান্ত দাস৷

Releated Posts

দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: গত ২৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়

বিশ্রামগঞ্জ, ২৯ এপ্রিল:  বিশ্রামগঞ্জ থানাধীন রামদাস পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Apr 29, 2026

ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু আড়াইবছরের শিশুর

বিশালগড়, ২৯ এপ্রিল:  চড়িলাম ব্লকের বাঁশতলী ভিলেজের রামদাস পাড়ায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিদ্যুৎ ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ, অভিযোগ জোলাইবাড়ির মধুলা সর্দার পাড়ার বাসিন্দাদের

জোলাইবাড়ি, বুধবারঃ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা এলাকার মুহুরীপুর আর এফ-এর মধুলা সর্দার পাড়ায় বিদ্যুৎ পরিষেবা ও রাস্তার…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top