News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই দ্বাদশ শ্রেণী সুকলে দুঃসাহসিক চুরি
Image

খোয়াই দ্বাদশ শ্রেণী সুকলে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারী৷৷ খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ের মিড ডে মিলের গুদাম ঘরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ খোয়াই শহরে থাকা বিদ্যা জ্যোতি প্রকল্পের একমাত্র সরকারি দ্বাদশ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের মিড ডে মিলের গুদাম ঘরে চুরির ঘটনা সংঘটিত হলো রোববার রাতে৷ চোরের দল ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে নিয়ে যায় একটি ভর্তি গ্যাস সিলিন্ডার এবং একটি দামি মসলা তৈরীর মেশিন৷ চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে সোমবার সকালে৷ সঙ্গে সঙ্গেই ঘটনা জানানো হয় খোয়াই থানায়৷ চুরির ঘটনাটি নিয়ে বিদ্যালয় এর প্রধান শিক্ষক রতন দেববর্মা জানান বিদ্যালয়ের যে কক্ষে মিড ডে মিলের খাবার তৈরি করা হয় সেই কক্ষটি অনেকটাই দুর্বল অবস্থায় রয়েছে৷ চোরের দল রোববার রাতে ঘরের দরজা খুলে ঘরে প্রবেশ করে চুরির ঘটনাটি সংঘটিত করে৷ ইতিপূর্বেও এই বিদ্যালয়ের একটি মোটর, জলের টেপ ইত্যাদি যন্ত্রাংশ চুরি করে নিয়ে গিয়েছিল৷ প্রশ্ণ উঠচ্ছে বিদ্যা জ্যোতি প্রকল্পের অন্তর্গত এই সুকলে পর্যাপ্ত সংস্কারের অর্থ থাকার পরও জরাজীন মিড ডে মিলের কক্ষটি কেন সারাই করছে না বিদ্যালয় কর্তৃপক্ষ৷ বিদ্যালয়ের মিড ডে মিলের কক্ষের জানালা, দরজা এবং কক্ষটির যে অবস্থা সেটি দ্রুত সারাইয়ের দাবি উঠছে৷

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top