News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালো দিবস পালন করল তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন
Image

কালো দিবস পালন করল তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার সিএ বিল নিয়ে আসে৷  এই সি এ বি -র বিরোধীতা করে ন্যসু-র আহবানে সাড়া দেশে বনধের ডাক দেওয়া হয়৷ এতে সামিল হয় তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন৷ পরবর্তী সময় এই বিল অ্যাক্টে পরিণত হয়৷ কিন্তু ২০১৯ সালের ৮ জানুয়ারী এই বিলের বিরোধীতা করে জিরানীয়ার মাধব বাড়িতে তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশনের বহু সদস্য সমবেত হয়েছিল৷ আন্দোলন চলাকালীন সময়ে মাধববাড়িতে রাজ্য পুলিশ বিনা সতর্ক করে এবং জলকামান ব্যবহার না করেই গুলি চালায়৷ পুলিশ এক পক্ষ হয়ে এই গুলি কান্ড সংগঠিত করে৷ এই ঘটনা ভোলার নয়৷ তাই ৮ জানুয়ারী দিনটিকে কালো দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেয় তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন৷ রবিবার উজান অভয়নগর এলাকায় তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন টাউন ও কলেজ কমিটির পক্ষ থেকে কালাদিবস পালন করা হয়৷

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top