News Flash

  • Home
  • বিনোদন
  • হায়দরাবাদে অ্যাকশন সিরিজের শ্যুটিংয়ে আহত রোহিত শেট্টি
Image

হায়দরাবাদে অ্যাকশন সিরিজের শ্যুটিংয়ে আহত রোহিত শেট্টি

হায়দরাবাদ, ৭ জানুয়ারি (হি. স.) : হায়দরাবাদে অ্যাকশন সিরিজের শ্যুটিংয়ে আহত রোহিত শেট্টি । নিজের আসন্ন ওয়েব সিরিজ ‘দ্য ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর শ্যুটিংয়ে চোট পেলেন পরিচালক। শনিবার হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শ্যুটিং চলছিল সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত এই সিরিজের। সেখানেই চোট পেলে তড়িঘড়ি কামিনেনি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ‘সিংহম’ পরিচালককে।

হাসপাতাল সূত্রে খবর, হাতে চোট লাগে রোহিতের, চিকিৎসকরা সঙ্গে সঙ্গে একটি অস্ত্রোপচার করেন বলে জানা গিয়েছে। ছোট্ট অপারেশন শেষে বেশ কয়েকঘন্টা পরিচালককে পর্যবেক্ষণে রাখা হয়েছিল, পরবর্তীতে ছাড়া পান রোহিত। গাড়ির রেষারেষির একটি দৃশ্যের শ্যুটিং চলছিল। সেইসময়ই আহত হন রোহিত শেট্টি। রামোজি ফিল্ম সিটিতে এই সিরিজের শ্যুটিং-এর জন্য সুবিশাল সেট গড়ে তোলা হয়েছে। রোহিত শেট্টির ছবির অ্যাকশন সিকুয়েন্সের সঙ্গে কম বেশি সকলেই পরিচিত। রোহিত শেট্টির ফিল্ম মানেই সেখানে গাড়ি ওড়ার দৃশ্য তো থাকবেই! আর সেই চক্করেই চোট পান পরিচালক।

Releated Posts

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026

সমাজের পরিবর্তনের সঙ্গে সিনেমাকেও বদলাতে হবে: কঙ্গনা রানাউত

মুম্বই, ৯ জুন (আইএএনএস): দ্রুত বদলে যাওয়া সমাজের সঙ্গে তাল মিলিয়ে সিনেমাকেও ক্রমাগত বিবর্তিত হতে হবে বলে মন্তব্য…

ByByNews Desk Jun 9, 2026

অভিনেত্রী রুক্মিণী বসন্তের ভুয়ো বিকিনি ছবি-কাণ্ডে তদন্তে গতি, মেটার কাছে তথ্য চাইল কর্নাটক সাইবার পুলিশ

বেঙ্গালুরু, ৮ জুন (আইএএনএস): অভিনেত্রী রুক্মিণী বসন্ত-এর ভুয়ো বিকিনি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্তে…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top