News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রীর মা’কে বিশেষ সম্মান, গুজরাটের জলাধারের নামকরণ হচ্ছে হীরাবেন মোদীর নামে
Image

প্রধানমন্ত্রীর মা’কে বিশেষ সম্মান, গুজরাটের জলাধারের নামকরণ হচ্ছে হীরাবেন মোদীর নামে

রাজকোট, ৬ জানুয়ারি (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সদ্য প্রয়াত মা হীরাবেন মোদীকে বিশেষ সম্মান জানানো হল তাঁর নিজের শহর গুজরাটে। গুজরাটের রাজকোট জেলায় ভাগুদাদ গ্রামের কাছে নয়ারি নদীতে ‘চেক ড্যাম’টির নামকরণ তাঁর নামে করার কথা জানাল ওই ড্যামটি তৈরি করা সমাজ কল্যাণমূলক সংস্থা গঙ্গা পরিবার ট্রাস্ট ।

স্থানীয় কৃষকদের সুবিধার জন্য গুজরাটের রাজকোট জেলায় ভাগুদাদ গ্রামের কাছে নয়ারি নদীতে ‘চেক ড্যাম’টি তৈরি করা হয়েছে। ১৫ লক্ষ টাকা খরচ করে চেক ড্যামটি তৈরি করেছে গঙ্গা পরিবার ট্রাস্ট নামে সমাজ কল্যাণমূলক সংস্থা। ওই ট্রাস্টের সভাপতি দিলীপ সখিয়া জানান, গত বুধবারই এই ড্যামটির উদ্বোধন করা হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দর্শিতা শাহ ও রাজকোটের মেয়র প্রদীপ দেব। দিলীপবাবুর কথায়, “প্রধানমন্ত্রীর মাকে বিশেষ সম্মান জানিয়ে তাঁর স্মৃতিতেই এই চেক ড্যামটির নাম হীরাবেনের নামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে হীরাবা স্মৃতি সরোবর। আশা করি, এই প্রয়াস অন্যদেরও তাঁদের আপনজনের জন্য কিছু করতে অনুপ্রেরণা জোগাবে।”

প্রসঙ্গত, গত চার মাসে অন্তত ৭৫টি চেক ড্যাম তৈরি করেছে এই ট্রাস্ট। রাজকোটের এই নয়া চেক ড্যামের কাজ আগামী দু’সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। ৪০০ ফুট দীর্ঘ ও দেড়শো ফুট চওড়া এই জলাধারে আনুমানিক আড়াই কোটি লিটার জল ধারণের ক্ষমতা থাকবে বলে জানিয়েছেন দিলীপ। অর্থাৎ একবার এটি পূর্ণ হলে আগামী ৯ মাস জল নিয়ে কোনও সমস্যায় পড়তে হবে না। যাতে উপকৃত হবেন কৃষকরা।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর প্রয়াত হন শতায়ু হীরাবেন। মায়ের অসুস্থতার খবর শুনেই আহমেদাবাদে ছুটে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। মায়ের প্রয়াণের পর নিজে হাতেই শেষকৃত্য সম্পন্ন করেন। এবার হীরাবেনকে বিশেষ সম্মান জানানো হল গুজরাটে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top