News Flash

  • Home
  • দেশ
  • এক ঘণ্টারও বেশি সময় পর ছাড়ল বন্দে ভারত, বিক্ষোভ যাত্রীদের
Image

এক ঘণ্টারও বেশি সময় পর ছাড়ল বন্দে ভারত, বিক্ষোভ যাত্রীদের

শিলিগুড়ি, ৬ জানুয়ারি (হি. স.) : শুক্রবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টারও পর যাত্রা শুরু করল বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন ছাড়তে দেরি করায় ক্ষুব্ধ যাত্রীরা। স্টেশনেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

শুক্রবার বেলা ৩টে ৫ মিনিটে এনজেপি স্টেশন থেকে ট্রেনটির রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু তা ছাড়ে ৪টে ১২ মিনিট নাগাদ। রেলের তরফে জানানো হয়েছে, ৪ থেকে ৬ জানুয়ারি নিউ জলপাইগুড়ি স্টেশন ও কারশেডের পরিকাঠামোর উন্নতির জন্য নন-ইন্টারলকিংয়ের কাজ চলছে। সেই কারণে এই শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। একইরকম ভাবে তাই বন্দে ভারত ছাড়তেও দেরি হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেল জানিয়েছে, এই এক্সপ্রেসটি ছাড়তে যে দেরি হবে, তা নোটিস ও বিজ্ঞাপন দিয়ে আগেই জানানো হয়েছিল। তবে তারপরও ট্রেন ছাড়তে দেরি করায় ক্ষুব্ধ যাত্রীরা স্টেশনেই বিক্ষোভ দেখাতে থাকেন । এত টাকা দিয়ে টিকিট কাটার পরও কেন সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন না? এমন প্রশ্ন তুলেই রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যাত্রীরা।

উল্লেখ্য, এনজেপি স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ চলায় রাজধানী, বন্দে ভারতের মতো কয়েকটি ট্রেনই যাতায়াত করছে। প্রায় ২০টি ট্রেন বাতিল করা হয়েছে। ১৬টি ট্রেনকে ঘুরিয়ে গন্তব্যে পাঠানো হচ্ছে। কিন্তু রেলের দাবিতেও থামেনি যাত্রী বিক্ষোভ। স্টেশন মাস্টারের কাছে অভিযোগ জানান তাঁরা।

Releated Posts

বাংলার দ্বিতীয় দফা ভোটের আগে আপিল ট্রাইব্যুনালের দ্বিতীয় তালিকা প্রকাশ, যুক্ত ১,৪৬৮ নাম, বাদ ৬

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের ঠিক একদিন আগে আপিল ট্রাইব্যুনালের দ্বিতীয় সম্পূরক ভোটার…

ByByNews Desk Apr 28, 2026

দিল্লিতে বিহারের যুবক খুন, বিজেপিকে তীব্র আক্রমণ তেজস্বীর

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): দিল্লিতে বিহারের এক যুবক খুন ও আরেকজন গুরুতর জখম হওয়ার ঘটনায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র…

ByByNews Desk Apr 28, 2026

অজয় পাল শর্মার বাংলা ভোটে ভূমিকা ঘিরে বিতর্ক, এসপি’র ‘বিজেপির এজেন্ট’ অভিযোগ

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের নির্বাচনী দায়িত্বে আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে পুলিশ অবজার্ভার হিসেবে নিয়োগ ঘিরে তীব্র…

ByByNews Desk Apr 28, 2026

দ্বিতীয় দফার ভোটের আগে ২৪ ঘণ্টায় ১,০৯৫ জনকে প্রতিরোধমূলক গ্রেফতার

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটের আগে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। গত ২৪…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top