News Flash

  • Home
  • দিনের খবর
  • টেটের প্রশ্ন ভুল মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট
Image

টেটের প্রশ্ন ভুল মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৬ জানুয়ারি (হি. স.) : বিগত ২০১৪ সালের প্রাথমিক টেটে ৬ প্রশ্ন ভুল মামলার শুনানি শেষ।শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শেষ হল। রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট । ২০১৪ সালে টেট পরীক্ষায় ৬ প্রশ্ন ভুলের নম্বর সকল পরীক্ষার্থী পাবেন কি না, তা এই মামলার রায়ে স্পষ্ট হয়ে যাবে। এখনও পর্যন্ত মামলাকারীরাই ৬ প্রশ্ন ভুলে নম্বর পেয়েছেন।

২০১৪ সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত তার প্রশ্নপত্রে ৬টি প্রশ্ন ভুল ছিল। এই অভিযোগ জানিয়ে ২০১৮ সালে হাই কোর্টে মামলা করেন ১৭৫ জন পরীক্ষার্থী। প্রায় চার বছরেরও বেশি সময় ধরে চলা এই মামলার শুনানি শেষ হল শুক্রবার। শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আগামী ১০ দিনের মধ্যে সব পক্ষে বক্তব্য জানতে চেয়েছেন। অর্থাৎ আগামী ২০ জানুয়ারির মধ্যে ভুল প্রশ্ন নিয়ে সবপক্ষের বক্তব্য আদালতের কাছে জানাতে হবে ।

প্রসঙ্গত, ২০১৪ সালের প্রাথমিক টেট ছয়টি প্রশ্ন ভুল সংক্রান্ত বিষয়টি প্রথমবার প্রকাশ্যে এসেছিল ২০১৮ সালে। সেই সময় হাইকোর্টে মামলা করেছিলেন প্রতিভা মণ্ডল সহ বেশ কয়েকজন। তাতে সেই সময় মামলাটি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এক বেঞ্চে। একক বেঞ্চ তাঁদের এক নম্বর করে বাড়ানোর নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে রাজ্যের তরফে বিষয়টি নিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছিল। কিন্তু ডিভিশন বেঞ্চও মামলায় একই নির্দেশ দিয়েছিল। এরপর ২০১৪ সালের প্রাথমিক টেটের বাকিরাও আদালতের দ্বারস্থ হয় এবং তাঁরাও নম্বর বাড়ানোর জন্য আবেদন করে। এদিকে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্তও গড়িয়েছিল। যদিও সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল এবং সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সেই মতো দীর্ঘদিনের শুনানি এবার শেষ হল। রায়দান স্থগিত রাখল হাইকোর্ট। এই মামলায় পর্ষদের তরফের আইনজীবী লক্ষ্মী গুপ্তর বক্তব্য, যদি প্রায় কয়েক হাজার পরীক্ষার্থীকে নতুন করে ছয় নম্বর দিতে হয়, তাহলে বিভ্রান্তি তৈরি হবে। এখন দেখার শেষ পর্যন্ত এই মামলায় কলকাতা হাইকোর্ট কী রায় দেয়। আদালতের এই রায়ের উপর নির্ভর করছে প্রশ্ন ভুল মামলায় সকলে নম্বর পাবেন কি না।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top