News Flash

  • Home
  • প্রধান খবর
  • হুগলির গুড়াপে পথ দুর্ঘটনার কবলে পড়লেন তৃণমূল বিধায়ক
Image

হুগলির গুড়াপে পথ দুর্ঘটনার কবলে পড়লেন তৃণমূল বিধায়ক

হুগলি, ৬ জানুয়ারি (হি.স.) : হুগলির গুড়াপে পথ দুর্ঘটনার কবলে পড়লেন পূর্ব বর্ধমানের রায়নার তৃণমূল কংগ্রেস বিধায়ক শম্পা ধাড়া। শুক্রবার কলকাতায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে পূর্ব বর্ধমান থেকে আসছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। সে সময় গুড়াপের কাছে একটি ট্রাক্টরকে পথ ছাড়তে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কনভয়। দুর্ঘটনায় অল্পবিস্তর চোট পেয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া। এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। ঘটনাস্থলে আসেন পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, পূর্ব বর্ধমানের রায়না থেকে কলকাতায় আসার সময় হুগলি জেলার গুড়াপে এই পথ দুর্ঘটনা ঘটে। এখানে তৃণমূল কংগ্রেস বিধায়কের কনভয়ের সামনে একটি ট্র্যাক্টর চলে আসে। সেটাকে কাটাতে গেলে ট্র‌্যাক্টর এসে ধাক্কা মারে। আর তখনই বিপত্তি ঘটে। আজ,শুক্রবার হুগলির গুড়াপের কাছে পথ দুর্ঘটনাটি ঘটেছে। ওই পথ দুর্ঘটনায় অল্পবিস্তর চোট পেয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া।

পুলিশ সূত্রে খবর, এদিন মহেশ্বরপুর এলাকার রাস্তা দিয়ে বিধায়কের কনভয়–সহ তিনটি গাড়ি পর পর যাচ্ছিল। তখন ওই কনভয়ের সামনে হঠাৎ একটি ট্র্যাক্টর চলে আসে। কনভয়ের সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্র‌্যাক্টরটি ধাক্কা মেরে দেয়। এই পরিস্থিতিতে অন্য একটি গাড়ি করে কলকাতার উদ্দেশে রওনা দেন তৃণমূল কংগ্রেস বিধায়ক।

এই পথ দুর্ঘটনা ঘটার পর তৃণমূল কংগ্রেস বিধায়ক শম্পা ধাড়া বলেন, ‘আমার সামান্য চোট লেগেছে। হঠাৎই কনভয়ের সামনে চলে এসে ধাক্কা মারে ট্র‌্যাক্টর। তাতে গাড়ির ক্ষতি হয়েছে। পরে অন্য একটি গাড়ি করে কলকাতার উদ্দেশে রওনা হয়েছি।’ শীতের সময় কলকাতা–সহ জেলায় পথ দুর্ঘটনার ঘটনা ঘটছে। অনেক জায়গায় পুলিশ চা–পানের ব্যবস্থা করছে চালকদের জন্য। ভারী ট্রাক, লরির চালক অনেক সময় ঘুমিয়ে পড়লে পথ দুর্ঘটনা ঘটছে।

Releated Posts

‘ঔপনিবেশিকতার অবসান মানে আরও বিস্তৃত আর্কাইভ, বহু ভাষা ও কঠিন প্রশ্ন’: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত এখন নিজের ঐতিহ্য ও ইতিহাসকে জানার জন্য আর কারও অনুমতির অপেক্ষা করে না…

ByByNews Desk Sep 5, 2026

‘রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়’: সাহারানপুর মসজিদ ভাঙা নিয়ে বিজেপি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদ ভেঙে ফেলার ঘটনাকে রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা…

ByByNews Desk Sep 5, 2026

১৩ বছর পর ফের এসআরসিসি-তে মোদি, যুবসমাজের সঙ্গে যোগাযোগে বাড়ছে গুরুত্ব

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রায় ১৩ বছর পর শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান শ্রী রাম কলেজ অফ…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে মোদির সাক্ষাৎ, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি ও পড়ুয়াদের আত্মবিশ্বাস নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে শনিবার সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রেণিকক্ষে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতির…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top