News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা বেড়ে ১ লক্ষ ২৪ হাজার ২৫৫ জন
Image

খোয়াই মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা বেড়ে ১ লক্ষ ২৪ হাজার ২৫৫ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারী৷৷ ভারতের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ৫ই জানুয়ারী খোয়াই মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার তথা মহকুমা শাসক বিজয় সিনহা৷ খোয়াই মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ছিল১,২২, ০৪৮ জন৷ বৃদ্ধি পেয়ে হয়েছে ১,২৪, ২৫৫জন৷ ভোটার তালিকা প্রকাশ করে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বলেন খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় খোয়াই মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ছিল১,২২, ০৪৮ জন৷ বৃদ্ধি পেয়ে হয়েছে ১,২৪, ২৫৫জন৷ মোট বেড়েছে ২২০৭জন৷ এর মধ্যে ভোটার বেড়েছে ২৪ রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রে ৬৭৯জন৷ ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রে ৬২৪জন৷২৬ আশারাম বাড়ি বিধানসভা কেন্দ্রে ৯০৪জন৷ ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার আরো জানান নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে যেসব কেন্দ্রে বিগত বিধানসভা নির্বাচনে শতকরা ৮৮ শতাংশের নিচে ভোট ছিল সেইসব কেন্দ্র চিহ্ণিত করে প্রচার অভিযান চালানো হবে৷ যাতে ভোট শতাংশ  আরো বেড়ে যায়৷ সেই ভোট কেন্দ্র গুলি চিহ্ণিত করা হয়েছে৷ ভোট কেন্দ্রগুলি হল ২৪ রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রে নয়টি৷২৫ খোয়াই কেন্দ্রে একটি এবং আশারাম বাড়ি বিধানসভা কেন্দ্রে দশটি৷ এবারের বিধানসভা নির্বাচনে নিরাপত্তার কোন ঘাটতি থাকবে না৷  মহকুমা শাসক জানান খোয়াই মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রে মোট ৭১৬ জন দৃষ্টিহীন ভোটার আছেন৷ এর মধ্যে ২৪ রামচন্দ্র ঘাট কেন্দ্রে ২১২জন৷ ২৫ খোয়াই কেন্দ্রে ৩০০জন৷ এবং ২৬ আশারামবাড়ি কেন্দ্রে ২০৪জন৷ রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে জানিয়ে দেওয়া হয় নির্বাচন ঘোষণার পর কোন নির্বাচনী প্রচারের জন্য অনুমতি নিতে হলে অনলাইনে আবেদন করতে হবে৷ এ ব্যাপারে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আলোচনা করা হবে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top