News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষামন্ত্রীর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন এসটিজিটি উত্তীর্ণ বেকাররা
Image

শিক্ষামন্ত্রীর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন এসটিজিটি উত্তীর্ণ বেকাররা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারী৷৷ এস টি জি টি পরীক্ষা গ্রহণ করে এখন চাকরি প্রদান করতে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ অনীহা দেখাচ্ছেন৷ বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন এস টি জি টি পরীক্ষার্থীরা৷ তাদের বক্তব্য রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য ছয় হাজার শূন্যপদ রয়েছে৷ কিন্তু শূন্য পদগুলি পূরণ করার জন্য শিক্ষামন্ত্রী কোন ভূমিকা নিচ্ছেন না এবং ফলাফল ঘোষণা করছেনা টি আর বি টি৷ অর্থ দপ্তরের অনুমোদনের জন্য শিক্ষামন্ত্রী ফাইল রিভিউ করছেন৷ কিন্তু এখন রিভিউ -এর কারণে ২৩০ জনের যে শূন্য পদ ছিল সেটাও বাতিল হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা৷ মন্ত্রী এ ধরনের ভূমিকা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে আরো জানান মন্ত্রীর এ ধরনের ভূমিকার জন্য তাদের প্রতিনিয়ত আন্দোলন করে যেতে হবে৷

Releated Posts

স্বামীর নির্যাতনের অভিযোগে পশ্চিম মহিলা থানায় মামলা, এনজিও-র সহায়তায় উদ্ধার গৃহবধূ ও সন্তান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: রাজধানী আগরতলার এডি নগরের এইচডি মিশন রোড এলাকায় এক গৃহবধূ দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 16, 2026

ত্রিপুরার নিজস্ব বেশ কিছু গুণমান সম্পন্ন পণ্য ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সমাদৃত হয়েছে: শিল্পমন্ত্রী,

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: রাজ্য সরকারের লক্ষ্য হলো ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করে…

ByByReshmi Debnath Jun 16, 2026

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top