News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে জি.বি’র বিরুদ্ধে দুর্দান্ত জয় এগিয়ে চলো সংঘের
Image

অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে জি.বি’র বিরুদ্ধে দুর্দান্ত জয় এগিয়ে চলো সংঘের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি।। খুদেদের ক্রিকেটে দুর্দান্ত জয় এগিয়ে চলো সংঘের। হারিয়েছে জি বি প্লে সেন্টারকে। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলায় এগিয়ে চলো সংঘ ২৮ রানের ব্যবধানে জি.বি প্লে সেন্টারকে হারিয়ে চমক তৈরি করেছে। খেলা ছিল ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। ম্যাচ শুরুতে টস জিতে এগিয়ে চলো সংঘ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজদীপ সিংহ অপরাজিত থেকে সর্বাধিক ৩৩ রান পায়। এছাড়া, ময়ুক চৌধুরীর ২৩ রান ও অর্চিত ভৌমিকের কুড়ি রান উল্লেখ করার মতো। জিবি প্লে সেন্টারের রুদ্র দাস ২৮ রানে ২টি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে জি.বি প্লে সেন্টার ৩৬ ওভার ২ বল খেলে ১০৫ রানে তাদের ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে রাজদীপ দেবনাথ ৩৯ রান এবং অর্পণ দেবনাথ ২৪ রান সংগ্রহ করলেও অন্যরা নৈপুণ্য দেখাতে পারেনি বলে শেষ রক্ষা সম্ভব হয়নি। এগিয়ে চলোর সৈকত বৈশ্য ১৩ রানে তিনটি এবং অনিরুদ্ধ বণিক ও ময়ুক চৌধুরী দুটি করে উইকেট পেয়েছে। বিজয়ী এগিয়ে চলো সংঘের রাজদীপ সিংহ পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের স্বীকৃতি।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top