News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় গার্লস ক্রিকেটে লীগের শেষ ম্যাচেও হেরে শূন্য হাতে বিদায় ত্রিপুরার
Image

জাতীয় গার্লস ক্রিকেটে লীগের শেষ ম্যাচেও হেরে শূন্য হাতে বিদায় ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি।। ১০ মিনিটের কম সময় খেলে তামিলনাড়ু জয় তুলে নিয়েছে। মাত্র ১০ বল খেলেই তামিলনাড়ু জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নিয়েছে। শেষ ম্যাচেও ত্রিপুরার গার্লস টিম ভালো খেলা দেখাতে ব্যর্থ হয়েছে। তবে উইকেট আঁকড়ে টিকে থেকে প্রতিপক্ষের বোলারদের অধৈর্য করে তোলার ব্যাপারে ত্রিপুরার মেয়েরা অনেকটা প্রতিভার পরিচয় দিয়েছে। আগামী দিনে আরও তালিম পেলে তারাও ভালো খেলতে পারবে বলে আশা করা যাচ্ছে। প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৫ বালিকাদের এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের লীগ পর্যায়ের শেষ ম্যাচে হেরে শূন্য হাতে ফিরছে ত্রিপুরার মেয়েরা। অন্যান্য ম্যাচগুলির মতোই তামিলনাড়ুর কাছেও ত্রিপুরা দশ উইকেটে পরাস্ত হয়ে এবার ঘরে ফেরার জন্য প্রস্তুত হচ্ছে। ছয় দলীয় গ্রুপে পাঁচ ম্যাচে ত্রিপুরা দল ক্রমান্বয়ে চার দলের সঙ্গে ১০ উইকেটে এবং মাঝে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ১৬০ রানের ব্যবধানে পরাজিত হয়েছে। মঙ্গলবারের খেলায় টস জিতে ত্রিপুরার মেয়েরা প্রথম ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কিন্তু তথৈবচ চেহারা। ৩৫ ওভার উইকেটে টিকে থেকে ২১ রানে ইনিংস শেষ করতে বাধ্য হয়। তামিলনাড়ুর বোলার মেরি তিন রানে চারটি এবং মধুমিতা দুই রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে তামিলনাড়ুর কমলিনী ও জয়শ্রীর ওপেনিং জুটিই ১০ বল খেলে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। কমলিনী ৯ বল খেলে চারটি বাউন্ডারি মেরেই দলকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দেয়। এক কথায় প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৫ জাতীয় গার্লস ক্রিকেট অভিযানে ত্রিপুরা দল শূন্য হাতেই ঘরে ফিরে আসছে।

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top