News Flash

  • Home
  • খেলা
  • জেতা ম্যাচ হাতছাড়া জুয়েলস-এর সুপার লীগে ডার্বি ম্যাচ আজ
Image

জেতা ম্যাচ হাতছাড়া জুয়েলস-এর সুপার লীগে ডার্বি ম্যাচ আজ

জুয়েলস: ২ (পিটার)

লাল বাহাদুর: ২ (জেসি)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি।। দুই গোলে এগিয়ে থেকেও জয় পায়নি জুয়েলস। লীগ ম্যাচে জুয়েলস প্রাধান্য বিস্তার করে খেলে লাল বাহাদুরের বিরুদ্ধে তিন-দুই গোলের জয় ছিনিয়ে নিলেও সুপার লিগে আর জয়ের স্বাদ পাওয়া হলো না। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ ফুটবল আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। জেতা ম্যাচ হাতছাড়া করে শেষ পর্যন্ত লাল বাহাদুরের সঙ্গে ম্যাচ ড্র করে পয়েন্ট ভাগ করে নিতে বাধ্য হয়েছে। খেলার চব্বিশ মিনিটের মাথায় প্রথম গোল পিটার মুতেবির, জুয়েলস এসোসিয়েশনের পক্ষে। পিটার এর গোলে জুয়েলস প্রথমার্ধে ১ গোলে লিড নেয়। ৫৬ মিনিটের মাথায় পিটারের দ্বিতীয় গোল জুয়েলসকে ২-০ তে এগিয়ে দেয়। ১২ মিনিট বাদে লাল বাহাদুরের জেসি লালমানজোয়ালা একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে। জুয়েলস লিড ধরে রাখার যথেষ্ট চেষ্টা করলেও লাল বাহাদুরের জেসি পুনরায় সুযোগ খোঁজে খেলার শেষ দিকে ৮৭ মিনিটের মাথায় আরও একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত দুই-দুই গোলে ম্যাচটি ড্র-তে নিষ্পত্তি হয়। দু দল এক-এক করে পয়েন্ট ভাগ করে নেয়। খেলা শুরুতে ৭ মিনিটের মাথায় লাল বাহাদুরের সুরজ ফাউল করে হলুদ কার্ড দেখে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ, অভিজিৎ দাস, অসীম বৈদ্য ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা:  এগিয়ে চলো সংঘ বনাম ফরওয়ার্ড ক্লাব। বেলা দুইটাই উমাকান্ত মিনি স্টেডিয়াম।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top