News Flash

Image

তিনসুকিয়া জেলার ডিগবয়ে সড়ক দুর্ঘটনায় হত ব্যবসায়ী

তিনসুকিয়া (অসম), ১ জানুয়ারি (হি.স.) : বছরের শেষ দিন শনিবার রাতে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে জীবিতাবস্থায় বাড়ি ফেরা হলো না জনৈক ব্যবসায়ীর। পথ দুর্ঘটনার শিকার হয়ে অকালে প্রাণ হারালেন তিনসুকিয়া জেলার অন্তর্গত ডিগবয়ের টিংরাই বাজারের ব্যবসায়ী নরনারায়ণ দাস।

ঘটানটি ঘটেছে গতকাল শনিবার রাত আনুমানিক ১০.৩০ মিনিট নাগাদ। জানা গেছে, টিংরাইয়ে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিদিনের মতোই পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন নরনায়ারণ দাস। কিন্তু ৩৮ নম্বর জাতীয় সড়কের বাড়ি থেকে কিছু দূরে যাওয়ার পর পিছন থেকে তাঁকে ধাক্কা মারে একটি দামি গাড়ি। এতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই প্রাণ হারান নরনারায়ণ দাস।

ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তিনসুকিয়া সিভিল হাসপাতালে পাঠায়। তবে ঘাটত গাড়িকে আটক করার খবর পাওয়া যায়নি।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top