News Flash

Image

আশা কর্মী সংঘর সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷  বিবেকানন্দ বিচার মঞ্চের অধিন অল ত্রিপুরা আশা ফেসিলিটেটর এসোসিয়েশন এবং ত্রিপুরা আশা কর্মী সংঘের যৌথ উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে৷ এই সাংগঠনিক সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব৷ সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন বর্তমান রাজ্য সরকার মহিলাদের জন্য কাজ করে মহিলাদের প্রতি কোন ধরনের দয়া দেখাচ্ছে না৷ কমিউনিস্টরা লাগাতর নারী সমিতির নামে মহিলাদের শোষণ করে গেছে৷ আশা কর্মীরা নিজেদের কথা না ভেবে দিবা রাত্রি অন্যের জন্য কাজ করে যাচ্ছে৷ এইটা একটা বড় ত্যাগ৷ ত্রিপুরা রাজ্যে আগামি ২৫ বছর কি কি কাজ হবে তার রূপরেখা তৈরি করা হয়ে গেছে৷ পূর্বতন সরকারের দায়িত্ব ছিল আগামিদিনের রূপরেখা তৈরি করে যাওয়ার৷ কিন্তু সেই সরকার এই কাজ করেনি৷ এইদিনের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বিবেকানন্দ বিচার মঞ্চের সম্পাদক তপন কুমার দাস, শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যান্যরা৷

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top