News Flash

  • Home
  • দিনের খবর
  • চলতি বছর কাশ্মীরে ৯৩টি সফল এনকাউন্টারে নিকেশ ১৭২ জন জঙ্গি : এডিজিপি কাশ্মীর
Image

চলতি বছর কাশ্মীরে ৯৩টি সফল এনকাউন্টারে নিকেশ ১৭২ জন জঙ্গি : এডিজিপি কাশ্মীর

শ্রীনগর, ৩১ ডিসেম্বর (হি.স.) : চলতি বছর কাশ্মীরে ৯৩টি সফল এনকাউন্টারে নিকেশ হয়েছে ১৭২ জন জঙ্গি। নিহত ১৭২ জন সন্ত্রাসীর মধ্যে ৪২ জন বিদেশি জঙ্গি। ২০২২ সালের অন্তিম দিনে এমনটাই জানিয়েছেন কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার। তিনি শনিবার বলেছেন, ২০২২ সালে কাশ্মীরে মোট ৯৩টি সফল এনকাউন্টারে ৪২ জন বিদেশি সন্ত্রাসী-সহ ১৭২ জন সন্ত্রাসীকে নিরস্ত্র করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, এই ১৭২ জন জঙ্গির মধ্যে ১০৮ জন এলইটি/টিআরএফ জঙ্গি, জৈশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের ৩৫ জন জঙ্গি নিকেশ হয়েছে, হিজবুল মুজাহিদিনের ২২ জন সন্ত্রাসী, আল-বদর জঙ্গি সংগঠনের ৪ জন সন্ত্রাসী ও আনসার-উল-গাজওয়াতুল হিন্দ জঙ্গি সংগঠনের ৩ জন সন্ত্রাসী নিরস্ত্র হয়েছে। কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার আরও জানিয়েছেন, এই বছর সন্ত্রাসী সংগঠনে নতুন নিয়োগের ১০০টি খবর পাওয়া গিয়েছে, যা গত বছরের তুলনায় ৩৭ শতাংশ কম। সর্বাধিক ৭৪ লস্কর-ই-তৈবাতে যোগদান করেছে। মোট নিয়োগের মধ্যে এনকাউন্টারে ৬৫ জন সন্ত্রাসী নিরস্ত্র হয়েছে, ১৭ জন সন্ত্রাসী গ্রেফতার এবং ১৮ জন সন্ত্রাসী এখনও সক্রিয় রয়েছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top