News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইশঘরিয়ায় সেতু নির্মাণে সন্তোষ প্রকাশ এলাকাবাসীর
Image

বাইশঘরিয়ায় সেতু নির্মাণে সন্তোষ প্রকাশ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ সেন্ডিকেট রাজ চালিয়ে নির্মাণ কাজটিকে শোষণ করে গিলে খেয়েছিল৷ কিন্তু ২০১৮ সালে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র থেকে কল্যাণী রায় বিধায়িকা হয়ে ওই পাকা সেতু নির্মাণ কাজটিতে হস্তক্ষেপ করেন৷ তিনি বাইশঘড়িয়া এলাকাবাসী এবং পূর্ত দফতরের উর্ধতন কর্তৃপক্ষের নজর নিয়ে যান বিষয়টি৷ বিধায়িকা কল্যাণী রায়ের একান্ত প্রচেষ্টায় খোয়াই নদীর উপর পাকা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয় চলতি বছরের গত ২২ মে৷  ওই পাকা সেতুটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে৷ ওই দিনে পাকা সেতু টির নামাকরণ করা হয় স্বাধীনতা সংগ্রামী প্রয়াত  ’’সুশীল কুমার দে’’ নামে৷ বিধায়িকা কল্যাণী রায়ের প্রচেষ্টায় ২২ ঘরিয়া এলাকার প্রায় ৫০০ এর অধিক কৃষি পরিবার গুলি উপকৃত হয়৷ পূর্বে ২২ঘরিয়া এলাকার কৃষকরা ঘোর পথে তাদের কৃষিজ পণ্য তেলিয়ামুড়া বাজারে আনতে হত৷ পাকা সেতু নির্মাণের পর অতি সহজে এবং কম সময়ে কৃষকরা তাদের কৃষিজ পণ্য তেলিয়ামুড়া বাজারে নিয়ে আসতে পারে৷ এতে  ২২ঘরিয়া এলাকার কৃষকরা সর্ব  দিক দিয়ে উপকৃত হয়৷ অন্যদিকে এলাকারই এক কৃষক জানাই বর্তমান সরকারের আমলে এই পাকা সেতুটি এলাকাবাসীদের যাতায়াতের ক্ষেত্রে সহজ সাধ্য হওয়াতে তিনি রাজ্য সরকারকে  ধন্যবাদ জানান৷ বিধায়িকা কল্যাণী রায় জানান এই পাকা সেতুটি নির্মাণ কাজ নিয়ে তৎকালীন বাম সরকারের স্থানীয় নেতৃত্বরা সেন্ডিকেট রাজ চালিয়েছিল৷

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top