News Flash

  • Home
  • দেশ
  • মাতৃবিয়োগের কারণে পশ্চিমবঙ্গে আসতে পারছেন না প্রধানমন্ত্রী, ভার্চুয়ালি অংশ নেবেন প্রস্তাবিত কর্মসূচিতে
Image

মাতৃবিয়োগের কারণে পশ্চিমবঙ্গে আসতে পারছেন না প্রধানমন্ত্রী, ভার্চুয়ালি অংশ নেবেন প্রস্তাবিত কর্মসূচিতে

নয়াদিল্লি ও কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.স.): মাতৃবিয়োগের জন্য পশ্চিমবঙ্গে আসতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে, বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা-সহ যে একগুচ্ছ কর্মসূচি প্রধানমন্ত্রীর ছিল, সেগুলিতে ভার্চুয়ালি অংশ নেবেন তিনি। শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) থেকে এমনটাই জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে শুক্রবার জানানো হয়েছে, ভার্চুয়াল মাধ্যমেই হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন মোদী।

বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন থেকে শুরু করে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক, কলকাতায় অনেকগুলি কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু শুক্রবার ভোররাতে মা হীরাবেনের প্রয়াণের খবর পেয়েই দিল্লি থেকে আহমেদাবাদে রওনা হন প্রধানমন্ত্রী। অংশ নেন মায়ের শেষকৃত্যে। মাতৃবিয়োগের কারণে পশ্চিমবঙ্গে আসতে না পারলেও, যাবতীয় কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top