News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি ন্যায্যমূল্যের দোকান পরিদর্শনে গোমতী জেলার জেলাশাসক
Image

সরকারি ন্যায্যমূল্যের দোকান পরিদর্শনে গোমতী জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে গতকাল গোমতী জেলার জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল উদয়পুর মহকুমার অন্তর্গত সরকারি ন্যায্যমূল্যের দোকান খিলপাড়া শপ নং-১ এবং ৪ পরিদর্শন করেন৷ পরিদর্শনের সময় জেলাশাসক পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন৷ ভোক্তারা রেশনের পরিষেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন৷ এছাড়া রেশনের মাধ্যমে সরিষার তেল দেওয়ার দাবি জানান৷ লবণের প্যাকেটের গুণমান যাতে ভালো হয় সেদিকটি দেখার জন্য ভোক্তারা জেলাশাসকের কাছে অনুরোধ করেন৷ ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করার জন্য জেলাশাসক শ্রীরতিলাল প্রত্যেকটি রেশনশপে কিউ আর কোড খোলার জন্য এবং রেশন কার্ডের সঙ্গে ভোক্তাদের মোবাইল নম্বর সংযুক্তিকরণের জন্য ডিলারদেরকে নির্দেশ দেন৷ পরিদর্শনের সময় জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলা পঞ্চায়েত আধিকারিক অনিরুদ্ধ ভট্টাচার্য এবং উদয়পুর মহকুমা ফুড কন্ট্রোলার অভিজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top