News Flash

  • Home
  • খেলা
  •  ‌বিলোনিয়ায় অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে আমজাদনগর স্কুল চ্যাম্পিয়ন
Image

 ‌বিলোনিয়ায় অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে আমজাদনগর স্কুল চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।।প্রত্যাশিতভাবেই মহকুমার সেরা হলো আমজাদনগর স্কুল। আকাশ হুসেনের অর্ধশতরান এবং বোলারদের দুরন্ত বোলিংয়ে। খেতাব নির্ণায়ক ম্যাচে আমজাদ নগর ১২৩ রানের বড় ব্যবধানে পরাজিত করে বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ছোটদের ক্রিকেটে। নর্থ বিলোনিয়া মাঠে বৃহস্পতিবার আমজাদনগরের বোলারদের দাপটে মাথা তুলে দাড়াতে পারেনি বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের ব্যাটসম্যানরা। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে আমজাদ নগর স্কুল নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান করে। দলের পক্ষে আকাশ হুসেন ৮২ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৫০ (‌অপ:‌) , সুজন মিঁয়া ২০ বল খেলে‌ ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৩ এবং সাজ্জাদ হুসেন রাকিব ৩৯ বল খেলে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩২ রান। বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে শায়ন ঘোষ (‌৩/‌২৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে আকিবুল ইসলাম (‌৩/‌৯), মহ:‌ শাকিল মিঁয়া (‌২/‌১) এবং আজাদ মিঁয়া‌র (‌২/‌২) দুরন্ত বোলিংয়ে ২২ গজে লুটিয়ে পড়ে বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের ব্যাটসম্যান-‌রা। দল মাত্র ১৭ রান করতে সক্ষম হয়। দলের ৫ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৬ রান করে দীপ্তনু পাল।  ‌‌‌‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top