ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।।প্রত্যাশিতভাবেই মহকুমার সেরা হলো আমজাদনগর স্কুল। আকাশ হুসেনের অর্ধশতরান এবং বোলারদের দুরন্ত বোলিংয়ে। খেতাব নির্ণায়ক ম্যাচে আমজাদ নগর ১২৩ রানের বড় ব্যবধানে পরাজিত করে বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৩ ছোটদের ক্রিকেটে। নর্থ বিলোনিয়া মাঠে বৃহস্পতিবার আমজাদনগরের বোলারদের দাপটে মাথা তুলে দাড়াতে পারেনি বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের ব্যাটসম্যানরা। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে আমজাদ নগর স্কুল নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান করে। দলের পক্ষে আকাশ হুসেন ৮২ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৫০ (অপ:) , সুজন মিঁয়া ২০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৩ এবং সাজ্জাদ হুসেন রাকিব ৩৯ বল খেলে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩২ রান। বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে শায়ন ঘোষ (৩/২৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে আকিবুল ইসলাম (৩/৯), মহ: শাকিল মিঁয়া (২/১) এবং আজাদ মিঁয়ার (২/২) দুরন্ত বোলিংয়ে ২২ গজে লুটিয়ে পড়ে বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের ব্যাটসম্যান-রা। দল মাত্র ১৭ রান করতে সক্ষম হয়। দলের ৫ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৬ রান করে দীপ্তনু পাল।

বিলোনিয়ায় অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে আমজাদনগর স্কুল চ্যাম্পিয়ন
Tags:
Releated Posts
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…


















