ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।।উদ্বোধনী ম্যাচে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার খেলবে চলমান সঙ্ঘের বিরুদ্ধে। ৫ জানুয়ারি হবে আসরের উদ্বোধন। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ওইদিন সকাল ১১.৩০ টায় শুরু হবে ম্যাচটি। ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এবং রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে ‘খেলো ইন্ডিয়া’ অনূর্ধ্ব-১৭ বালিকাদের প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। আসরে অংশ নিয়েছে ৬ দল: বিশ্রামগঞ্জ প্লে সেন্টার,চলমান সঙ্ঘ, ত্রিপুরা স্পোর্টস স্কুল, মাইথুলংবাড়ি স্কুল, কিল্লা মর্ণিং ক্লাব এবং হোলিক্রশ স্কুল তেলিয়ামুড়া। প্রথম থেকে আসরে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও শেষ সময়ে এন্ট্রি নেয়নি জম্পুইজলা প্লে সেন্টার। ফলে বঞ্চিত হলো ওই মহকুমার বালিকা ফুটবলাররা। ডাবল লিগ পদ্ধতিতে হবে আসর। প্রতিযোগিতার সেরা দুই দলকে প্রাইজমানি দেওয়া হবে। এছাড়া প্রতি ম্যাচে দলগুলোকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে। পূজোর আগেই ওই আসর করার প্রস্তাব দিয়েছিলো ফুটবল ফেডারেশন। কিন্তু বাঙ্গালির সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজো হওয়ায় রাজ্য ফুটবল সংস্থার পক্ষ থেকে আসর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছিলো। ওই অনুরোধে সাড়া দিয়েছিলো ফুটবল ফেডাকেশন। ঘোষিত সূচীআ অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি হবে আসরের সমাপ্তি। রাজ্য ফুটবল সংস্থার যুগ্ম সচিব পার্থ সারথি গুপ্ত ক্রীড়া সূচী ঘোষনা করেন। আসরের সবকটি ম্যাচ হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। এবং প্রতিদিন সকাল সাড়ে ১১ টায় শুরু হবে ম্যাচ।

টিএফএ-র উদ্যোগে অনূর্ধ্ব-১৭ গার্লস প্রাইজমানি ফুটবল শুরু ৫ জানুয়ারি
Tags:
Releated Posts
লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান
লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…


















