News Flash

  • Home
  • খেলা
  • টিএফএ-র উদ্যোগে অনূর্ধ্ব-‌১৭ গার্লস প্রাইজমানি ফুটবল শুরু ৫ জানুয়ারি
Image

টিএফএ-র উদ্যোগে অনূর্ধ্ব-‌১৭ গার্লস প্রাইজমানি ফুটবল শুরু ৫ জানুয়ারি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।।উদ্বোধনী ম্যাচে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার খেলবে চলমান সঙ্ঘের বিরুদ্ধে। ৫ জানুয়ারি হবে আসরের উদ্বোধন। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ওইদিন সকাল ১১.‌৩০ টায় শুরু হবে ম্যাচটি। ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এবং রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে ‘‌খেলো ইন্ডিয়া’ অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। আসরে অংশ নিয়েছে ৬ দল:‌ ‌বিশ্রামগঞ্জ প্লে সেন্টার,চলমান সঙ্ঘ, ত্রিপুরা স্পোর্টস স্কুল, মাইথুলংবাড়ি স্কুল, কিল্লা মর্ণিং ক্লাব এবং হোলিক্রশ স্কুল তেলিয়ামুড়া। প্রথম থেকে আসরে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও শেষ সময়ে এন্ট্রি নেয়নি জম্পুইজলা প্লে সেন্টার। ফলে বঞ্চিত হলো ওই মহকুমার বালিকা ফুটবলাররা। ডাবল লিগ পদ্ধতিতে হবে আসর। প্রতিযোগিতার সেরা দুই দলকে প্রাইজমানি দেওয়া হবে। এছাড়া প্রতি ম্যাচে দলগুলোকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে। পূজোর আগেই ওই আসর করার প্রস্তাব দিয়েছিলো ফুটবল ফেডারেশন। কিন্তু বাঙ্গালির সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজো হওয়ায় রাজ্য ফুটবল সংস্থার পক্ষ থেকে আসর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছিলো। ওই অনুরোধে সাড়া দিয়েছিলো ফুটবল ফেডাকেশন। ঘোষিত সূচীআ অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি হবে আসরের সমাপ্তি। রাজ্য ফুটবল সংস্থার যুগ্ম সচিব পার্থ সারথি গুপ্ত ক্রীড়া সূচী ঘোষনা করেন। আসরের সবকটি ম্যাচ হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। এবং প্রতিদিন সকাল সাড়ে ১১ টায় শুরু হবে ম্যাচ। ‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top