News Flash

  • Home
  • দেশ
  • সংঘের সদর দফতরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে
Image

সংঘের সদর দফতরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে

নাগপুর, ২৯ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার নাগপুরের রেশমবাগে ডঃ হেডগেওয়ার স্মৃতি মন্দিরে পৌঁছান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, বিধায়ক প্রসাদ লাড, মোহন মাতে। সম্ভবত এই প্রথম বিজেপি ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী সংঘের সদর দফতরে গিয়েছেন।

নাগপুরে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হয়েছে ১৯ ডিসেম্বর থেকে । আজ রেশমবাগের ডঃ হেডগেওয়ার স্মৃতি ভবনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় স্মৃতি ভবনে পৌঁছান তিনি। এই উপলক্ষে তিনি সংঘের প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার এবং দ্বিতীয় সরসঙ্ঘচালক গোলওয়ালকর গুরুজির সমাধিতে প্রণাম করেন। এ সময় সংঘের তরফে তাঁকে স্বাগত জানান মহানগর সহসঙ্ঘচালক শ্রীধর গাদগে ।
বিজেপির বড় নেতারা প্রায়ই সঙ্ঘ অফিসে যান। কিন্তু গত কয়েক বছরে এই প্রথম কোনও অ-বিজেপি দলের মুখ্যমন্ত্রী সংঘের সদর দফতরে গেলেন।

ডক্টর হেডগেওয়ার এবং শ্রী গুরুজীর সমাধিতে প্রণাম করার পর একনাথ শিন্দে বলেন, ছোটবেলায় তিনি সংঘের শাখায় যেতেন। তিনি মহাপুরুষদের সমাধিতে প্রণাম করেছেন।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top