News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর আইএসবিটিতে উদ্ধার এক ব্যক্তির ফাঁসিতে ঋুলন্ত মৃতদেহ
Image

ধর্মনগর আইএসবিটিতে উদ্ধার এক ব্যক্তির ফাঁসিতে ঋুলন্ত মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷  ধর্মনগর আইএসবিটি থেকে রহস্যজনক ভাবে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷মৃত ব্যক্তির নাম শিবু নাথ (৪৬)৷তার বাড়ি ধর্মনগর পূর্ব হাফলং এলাকায়৷হত্যা না আত্মহত্যা তদন্তে পুলিশ৷এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন রাজবাড়ী আইএসবিটিতে৷ প্রত্যক্ষদর্শী দিপু নাথ নামের এক চালক থেকে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক সাড়ে আটটা নাগাদ আইএসবিটিতে গাড়ি নিয়ে প্রবেশের সময় তিনি দেখতে পান টিআর ০১ ডি ১৭৩২ নম্বরের একটি ট্রাকের উপর এক ব্যক্তি ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রয়েছে৷সাথে সাথে তিনি আশপাশের অনান্য চালকদের ঘটনাটি অবগত করলে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়৷ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পায়, ট্রাকের পেছনে টিআর ০১ এ জি  ০২৩৬ নম্বরের একটি সাদা রঙের স্করপিও গাড়ি দাড় করানো অবস্থায় রয়েছে৷ আর ত্রিপাল দিয়ে মোড়ানো ট্রাকের ভেতর গলায় দড়ি দিয়ে ফাঁসি লাগা অবস্থায় রয়েছে শিবু৷ পরবর্তীতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে পাঠায়৷এ মর্মে সানীয় থানার পুলিশ জানায়,একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত অব্যাহত রয়েছে৷ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ পুলিশের প্রাথমিক ধারনা উদ্ধারকৃত স্কোরপিও গাড়িটি মৃত ব্যক্তির৷তবে পুলিশি তদন্তেই স্পষ্ট হবে এটি হত্যা না আত্মহত্যা৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top