নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ ধর্মনগর আইএসবিটি থেকে রহস্যজনক ভাবে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷মৃত ব্যক্তির নাম শিবু নাথ (৪৬)৷তার বাড়ি ধর্মনগর পূর্ব হাফলং এলাকায়৷হত্যা না আত্মহত্যা তদন্তে পুলিশ৷এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন রাজবাড়ী আইএসবিটিতে৷ প্রত্যক্ষদর্শী দিপু নাথ নামের এক চালক থেকে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক সাড়ে আটটা নাগাদ আইএসবিটিতে গাড়ি নিয়ে প্রবেশের সময় তিনি দেখতে পান টিআর ০১ ডি ১৭৩২ নম্বরের একটি ট্রাকের উপর এক ব্যক্তি ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রয়েছে৷সাথে সাথে তিনি আশপাশের অনান্য চালকদের ঘটনাটি অবগত করলে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়৷ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পায়, ট্রাকের পেছনে টিআর ০১ এ জি ০২৩৬ নম্বরের একটি সাদা রঙের স্করপিও গাড়ি দাড় করানো অবস্থায় রয়েছে৷ আর ত্রিপাল দিয়ে মোড়ানো ট্রাকের ভেতর গলায় দড়ি দিয়ে ফাঁসি লাগা অবস্থায় রয়েছে শিবু৷ পরবর্তীতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে পাঠায়৷এ মর্মে সানীয় থানার পুলিশ জানায়,একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত অব্যাহত রয়েছে৷ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ পুলিশের প্রাথমিক ধারনা উদ্ধারকৃত স্কোরপিও গাড়িটি মৃত ব্যক্তির৷তবে পুলিশি তদন্তেই স্পষ্ট হবে এটি হত্যা না আত্মহত্যা৷

ধর্মনগর আইএসবিটিতে উদ্ধার এক ব্যক্তির ফাঁসিতে ঋুলন্ত মৃতদেহ
Tags:
Releated Posts
নারী ক্ষমতায়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে ডাবল ইঞ্জিন সরকার: সুশান্ত চৌধুরী
আগরতলা, ৩০ মে: নারী ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে কেন্দ্র ও রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক…
আমবাসায় বলেরো-স্কুটির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৩০ মে: ধলাই জেলায় ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শনিবার ৮ নম্বর জাতীয় সড়কের নাইলাহাবাড়ি এলাকায় একটি…
বন দপ্তরের উদ্যোগে ‘ এফআইজিএস’ প্ল্যাটফর্ম চালু, সরেজমিনে পর্যবেক্ষণ জোরদারে ৩০০ মোবাইল ডিভাইস বিতরণ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে: ত্রিপুরা সরকারের বন দপ্তর এবং ত্রিপুরা জাইকা প্রকল্প -এর উদ্যোগে শনিবার প্রজ্ঞা ভবনে…
আগরতলায় সিআইটিইউ-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস পালন, শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে সরব নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে : সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিআইটিইউ)-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস শনিবার আগরতলার সিআইটিইউ…


















