News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দক্ষিণ ত্রিপুরা জেলার ৬৭৩ জন ছাত্রছাত্রীকে আম্বেদকর মেধা পুরস্কার
Image

দক্ষিণ ত্রিপুরা জেলার ৬৭৩ জন ছাত্রছাত্রীকে আম্বেদকর মেধা পুরস্কার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলা কল্যাণ আধিকারিক কার্যালয়ের উদ্যোগে গতকাল বিলোনীয়ার কলেজ স্কোয়ারস্থিত অগিবীনা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক ড. বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২২ এবং বাইসাইকেল ও বৈদ্যতিক ওজন মাপার মেশিন বিতরণ অনুষ্ঠান৷ অনুষ্ঠানের উদ্বোধন করে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত বলেন, বর্তমান সরকার তপশিলি জাতি অংশের জনগণের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে আন্তরিক এবং  সেই লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে৷ এই বাইসাইকেল প্রদান, ওজন মাপার মেশিন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান তারই অঙ্গ৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক ও সমাহর্তা সাজ বাহিদ এ, ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বকুল দেবী দেবনাথ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ৷ স্বাগত বক্তব্য রাখেন জেলা কল্যাণ আধিকারিক পারিন্দ্র দাস৷ অনুষ্ঠানে জেলার ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মোট ৬৭৩ জন ছাত্রছাত্রীকে ড. বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হয়৷ পাশাপাশি জেলার মোট ৪৭ জন তপশিলি জাতিভুক্ত সুুবিধাভোগীকে বাইসাইকেল ও ২৩২ জন সুুবিধাভোগীকে বৈদ্যুতিক ওজন মাপার মেশিন প্রদান করা হয়৷

Releated Posts

ভিলেজ কাউন্সিল, নগর পঞ্চায়েত, পুর পরিষদ ও কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রস্তুতি তুঙ্গে: অভিষেক

আগরতলা, ৮ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল, নগর পঞ্চায়েত, পুর পরিষদ ও কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি আরও…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

শিক্ষার পীঠস্থানেই একের পর এক চুরি,নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষিকারা

বিশালগড়, ৮ আগস্ট: শিক্ষার পীঠস্থান হিসেবে পরিচিত বিশালগড় হায়ার সেকেন্ডারি স্কুলে একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

সোনামুড়া ট্রাফিক পয়েন্টে বেহাল রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

সোনামুড়া, ৮ আগস্ট: নির্মাণের কয়েক মাসের মধ্যেই জাতীয় সড়কের বেহাল দশা ঘিরে ক্ষোভ ছড়িয়েছে সোনামুড়ায়। সোনামুড়া ট্রাফিক পয়েন্ট…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

প্রয়াত প্রবীণ সিপিআই(এম) নেত্রী গৌরী ভট্টাচার্য, ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস

আগরতলা, ৮ আগস্ট: প্রয়াত হলেন প্রবীণ সিপিআই(এম) নেত্রী, প্রাক্তন বিধায়ক এবং নারী অধিকার আন্দোলনের বিশিষ্ট কর্মী কমরেড গৌরী…

ByByTaniya Chakraborty Aug 8, 2026
Scroll to Top