নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলা কল্যাণ আধিকারিক কার্যালয়ের উদ্যোগে গতকাল বিলোনীয়ার কলেজ স্কোয়ারস্থিত অগিবীনা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক ড. বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২২ এবং বাইসাইকেল ও বৈদ্যতিক ওজন মাপার মেশিন বিতরণ অনুষ্ঠান৷ অনুষ্ঠানের উদ্বোধন করে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত বলেন, বর্তমান সরকার তপশিলি জাতি অংশের জনগণের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে আন্তরিক এবং সেই লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে৷ এই বাইসাইকেল প্রদান, ওজন মাপার মেশিন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান তারই অঙ্গ৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক ও সমাহর্তা সাজ বাহিদ এ, ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বকুল দেবী দেবনাথ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ৷ স্বাগত বক্তব্য রাখেন জেলা কল্যাণ আধিকারিক পারিন্দ্র দাস৷ অনুষ্ঠানে জেলার ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মোট ৬৭৩ জন ছাত্রছাত্রীকে ড. বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হয়৷ পাশাপাশি জেলার মোট ৪৭ জন তপশিলি জাতিভুক্ত সুুবিধাভোগীকে বাইসাইকেল ও ২৩২ জন সুুবিধাভোগীকে বৈদ্যুতিক ওজন মাপার মেশিন প্রদান করা হয়৷

দক্ষিণ ত্রিপুরা জেলার ৬৭৩ জন ছাত্রছাত্রীকে আম্বেদকর মেধা পুরস্কার
Tags:
Releated Posts
নারী ক্ষমতায়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে ডাবল ইঞ্জিন সরকার: সুশান্ত চৌধুরী
আগরতলা, ৩০ মে: নারী ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে কেন্দ্র ও রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক…
আমবাসায় বলেরো-স্কুটির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৩০ মে: ধলাই জেলায় ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শনিবার ৮ নম্বর জাতীয় সড়কের নাইলাহাবাড়ি এলাকায় একটি…
বন দপ্তরের উদ্যোগে ‘ এফআইজিএস’ প্ল্যাটফর্ম চালু, সরেজমিনে পর্যবেক্ষণ জোরদারে ৩০০ মোবাইল ডিভাইস বিতরণ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে: ত্রিপুরা সরকারের বন দপ্তর এবং ত্রিপুরা জাইকা প্রকল্প -এর উদ্যোগে শনিবার প্রজ্ঞা ভবনে…
আগরতলায় সিআইটিইউ-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস পালন, শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে সরব নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে : সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিআইটিইউ)-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস শনিবার আগরতলার সিআইটিইউ…


















