নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ নতুন বছরে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ রাজ্য সফরকালে উত্তর জেলার কদমতলা করতে বিধানসভা থেকে তিনি রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করবেন৷ উত্তরের কদমতলা কুর্তি বিধানসভা থেকে বিজেপির রথযাত্রা শুরু৷ আসছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ৷ বিধানসভার ভোটের দিনক্ষণ শুধু ঘোষণার অপেক্ষা মাত্র৷ গোটা রাজ্যের সবকটি বিধানসভা কাভার করবে বিজেপির এই বিজয় রথ৷ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে উত্তর জেলার কদমতলা কুর্তি বিধানসভা থেকে রথ যাত্রার মাধ্যমে নির্বাচনের ডঙ্কা বাজাবেন অমিত শাহ৷ কদমতলা সুকল মাঠে একটি জনসভা হবে৷ জনসভা স্থল পরিদর্শনে আসেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ স্থানীয় জেলার সহকারী সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ, মন্ডল সভাপতি রাজা ধর সহ অনন্য নেতৃত্বরা৷ অমিত রক্ষিত জানান জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় গৃহ মন্ত্রীর উত্তর জেলার সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে৷

কদমতলায় বিজেপির রথযাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Tags:
Releated Posts
সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি
ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…
সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা
ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…


















