News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলায় বিজেপির রথযাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Image

কদমতলায় বিজেপির রথযাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ নতুন বছরে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ রাজ্য সফরকালে উত্তর জেলার কদমতলা করতে বিধানসভা থেকে তিনি রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করবেন৷ উত্তরের কদমতলা কুর্তি বিধানসভা থেকে বিজেপির রথযাত্রা শুরু৷ আসছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ৷ বিধানসভার ভোটের দিনক্ষণ শুধু ঘোষণার অপেক্ষা মাত্র৷ গোটা রাজ্যের সবকটি বিধানসভা কাভার করবে বিজেপির এই বিজয় রথ৷ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে উত্তর জেলার কদমতলা কুর্তি বিধানসভা থেকে রথ যাত্রার মাধ্যমে নির্বাচনের ডঙ্কা বাজাবেন অমিত শাহ৷ কদমতলা সুকল মাঠে একটি জনসভা হবে৷ জনসভা স্থল পরিদর্শনে আসেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ স্থানীয় জেলার সহকারী সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ, মন্ডল সভাপতি রাজা ধর সহ অনন্য নেতৃত্বরা৷ অমিত রক্ষিত জানান  জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় গৃহ মন্ত্রীর উত্তর জেলার সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top