News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন দপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে কৃষি সামগ্রী বন্টন উদয়পুরে
Image

বন দপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে কৃষি সামগ্রী বন্টন উদয়পুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ বুধবার বনদপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষিসামগ্রী বন্টন করা হয়৷ অনুষ্ঠানকে কেন্দ্র করে সুবিধাবীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ বুধবার উদয়পুর বনদপ্তর এর উদ্যোগে বেনিফিসারীদের  প্রশিক্ষণ এবং এগ্রিকালচার সরঞ্জাম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় উদয়পুর পুরাতন টাউন হলে৷ এইদিন এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী৷ মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ এ ছাড়া ছিলেন বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা৷ এদিন এ অনুষ্ঠানে প্রায় ৮০ জন  বেনিফিসারিদের মৌমাছি পালনের জন্য মৌমাছি বক্স, সেলাই মেশিন সহ ঋণ প্রদান করা হয়৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বলেন বর্তমান সমাজে মানুষ প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে ব্যাপক হারে বন ধবংস করছে৷ আগামী প্রজন্মের জন্য অনেকটা অশুভ বলে দাবি করলেন তিনি৷ বনজ সম্পদ ধবংসের হাত থেকে রক্ষা করার জন্য তিনি সকলকে উদ্যোগী হতে আহ্বান জানান৷

Releated Posts

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026

রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top